1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

শ্রীবরদীতে বিলের পাড় থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

রানা, শ্রীবরদী : শেরপুরের শ্রীবরদী উপজেলার কুড়িকাহনীয়া নামাপাড়া গ্রামের বিলের পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় ১৪ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ এপ্রিল) সকালে স্থানীয়রা বিলের পানিতে গোসল করতে গিয়ে পাড়ে একটি পরিত্যক্ত বস্তা পড়ে থাকতে দেখে। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা পুলিশে খবর দেন।

খবর পেয়ে উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আনাস উদ্দিনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তা তল্লাশি করে ১৪ কেজি গাঁজা উদ্ধার করে।

এসআই আনাস উদ্দিন জানান, জরুরি সেবা ৯৯৯-এ পাওয়া সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত বস্তা থেকে গাঁজাগুলো উদ্ধার করা হয়।

এ বিষয়ে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, গাঁজা উদ্ধারের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশ তৎপর রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com