1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস জব্দ, জড়িতরা পলাতক নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, পর্যটকসহ এখনও নিখোঁজ অনেক জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির

মেহেরপুরে স্বামীর দেওয়া আগুনে পুড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০

মেহেরপুর: মেহেরপুরে সদর উপজেলার মনোহরপুর গ্রামে স্বামীর দেওয়া আগুনে দগ্ধ হয়ে স্ত্রী রুবিনা খাতুন (২২) মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ৮টার দিকে মেহেরপুর ২৫০ শয‌্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে আজ ভোরে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী মিলন হোসেন ক্ষিপ্ত হয়ে তার স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি শাহ দারা খান জানান, মেহেরপুর সদর উপজেলার মনোহরপুর গ্রামের হাতেম আলীর ছেলে এনজিও কর্মী মিলন হোসেন প্রায় ৭ বছর আগে একই উপজেলার টেংগার মাঠ শিশিরপাড়া গ্রামের রুবিনাকে বিয়ে করেন। সংসার জীবনে তাদের ৪ বছরের এক মেয়ে রয়েছে। তারা থাকতেন গাংনী উপজেলার বামুন্দী গ্রামে।

সম্প্রতি স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লেগেই থাকত। আজ  ভোরে কথা কাটাকাটির এক পর্যায়ে মিলন হোসেন ক্ষিপ্ত হয়ে রুবিনা খাতুনের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন। রুবিনার চিৎকারে স্থানীয়রা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয‌্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান। চিকিৎসাধীন অবস্থায় আজ  সকালে তার মৃত্যু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com