1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস জব্দ, জড়িতরা পলাতক নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, পর্যটকসহ এখনও নিখোঁজ অনেক জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির

শ্রীবরদীর গারো পাহাড়ে বন্যহাতির মৃত্যু

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীর গারো পাহাড়ের বালিজুরি রাঙাজান গ্রামের বাহাজের টিলায় এক মাদী বন্যহাতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে ওই হাতির মৃত্যু হলে শুক্রবার সকালে প্রাথমিক পরীক্ষা শেষে মাটি চাপা দেয়া হয়। খাদ্যে বিষক্রিয়ায় হাতিটির মৃত্যু হয়েছে বলে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের সার্জন ডা. মেহেদী হাসান নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ভারত থেকে নেমে আসা একদল বন্যহাতি খাদ্যের সন্ধানে উপজেলার গারো পাহাড়ের রাঙাজান বাহাজের টিলায় আসে। এ সময় হাতির দল থেকে ওই হাতিট খাদে পড়ে যায়। পরে সেখানেই হাতিটির মৃত্যু হয়। শুক্রবার সকালে ওই মৃত হাতিটির মরদেহ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার। হাতির প্রাথমিক পরীক্ষা সম্পন্ন করেন উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের ভেটেরিনারী সার্জন ডা. মেহেদী হাসান।
পরে মৃত হাতিটি সেখানেই গর্ত করে মাটি চাপা দেয়া হয়। এ সময় বালিজুরি রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম, বন ও পরিবেশ অধিদপ্তরের ওয়াইল্ড রেঞ্জার আব্দুল্লাহ আল আমিন, ইউপি চেয়ারম্যান মাসুদ রানাসহ বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।
ভেটেরিনারী সার্জন ডা. মেহেদী হাসান জানান, হাতিটির বয়স প্রায় ৩৫-৪০ বছর হবে। দৈর্ঘ্য প্রায় ১৫ ফুট। প্রাথমিকভাবে ধারণা করা যায়, খাদ্যে বিষক্রিয়ায় হাতিটির মৃত্যু হয়েছে। তবে নমুনা নেয়া হয়েছে। ল্যাবে পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com