1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, পর্যটকসহ এখনও নিখোঁজ অনেক জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত

সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী মোশাররফ হোসেন আর নেই

  • আপডেট টাইম :: রবিবার, ১৮ অক্টোবর, ২০২০

ঢাকা: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন (এফসিএ) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৮টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাচ্চু বিষয়টি নিশ্চিত করেন।

তিনি দীর্ঘদিন থেকে অসুস্থতায় ভুগছিলেন। শনিবার (১৭ অক্টোবর) সকাল থেকে ঢাকা ল্যাবএইড হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

তার মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্য নেতারা শোক ও দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।

উল্লেখ্য, ১৯৯৬ সালে সরকারি চাকরি থেকে অবসর নিয়ে বিএনপির রাজনীতিতে যুক্ত হন তিনি। একই বছর ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসন থেকে দলীয় মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০১ সালে তিনি দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে ২০০৫ সাল পর্যন্ত জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com