1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্ত্রীকে আত্মহত্যা প্ররোচনার মামলায় অভিনেতা আলভী কারাগারে পুশ-ইন বন্ধে বাংলাদেশ–ভারতকে আলোচনায় বসার আহ্বান জাতিসংঘের সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা শেরপুরে ব্র্যাক এর উদ্যোগে দুই নারীকে পাওয়ার টিলার প্রদান জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর শেরপুরে তিন দিনব্যাপী জাতীয় ফল ও কৃষি মেলার উদ্বোধন শ্রীবরদী উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক আজহারুল ইসলামের ইন্তেকাল ঝরে পড়া রোধে নকলায় শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ

শর্তসাপেক্ষে নিক্সন চৌধুরীর আগাম জামিন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০

ঢাকা : নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম জাহিদ সারোয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ তাকে আগাম জামিন দেন। তবে জামিনে থাকার সময়ে তাকে কয়েকটি শর্ত পালন করতে বলেছেন আদালত।

শর্তগুলো হলো:

১. নিক্সন চৌধুরীকে মামলার তদন্তে আইনগত সার্বিক সহযোগিতা করতে হবে।

২. মামলার আলামত নষ্ট করা যাবে না।

৪. প্রশাসনের ওপর প্রভাব বিস্তার করা যাবে না।

আদালতে নিক্সন চৌধুরীর পক্ষে শুনানি করেন আইনজীবী ড. শাহদীন মালিক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসি রুপা।

গত ১৮ অক্টোবর নিক্সন চৌধুরী আগাম জামিন আবেদন করেন।

এর আগে ১৫ অক্টোবর নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলা করে নির্বাচন কমিশন (ইসি)। জেলা সিনিয়র নির্বাচন অফিসার নোয়াবুল ইসলাম ফরিদপুরের চরভদ্রাসন থানায় এ মামলা করেন।

ইসি সূত্রে জানা গেছে, ১০ অক্টোবর ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ নির্বাচন হয়। ওই নির্বাচনকে কেন্দ্র করে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের হুমকি এবং নির্বাচন কর্মকর্তাদের গালাগাল করেন নিক্সন চৌধুরী। এ ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে অশোভন আচরণের বিষয়ে প্রতিকার চেয়ে নির্বাচন কমিশনেও চিঠি দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com