1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

শ্রীবরদী উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক আজহারুল ইসলামের ইন্তেকাল

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

শ্রীবরদী, শেরপুর:  শেরপুরের শ্রীবরদী উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম আর নেই। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে শ্রীবরদী পৌর শহরের টিএনটি রোড এলাকার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮৫ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, চার মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।

বৃহস্পতিবার বাদ আছর শ্রীবরদী সদর ইউনিয়নের মামদামারি হেলিপ্যাড মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, স্থানীয় জনপ্রতিনিধি এবং সর্বস্তরের মানুষ অংশ নেন।

আজহারুল ইসলাম শ্রীবরদীতে বিএনপির সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও সম্পৃক্ত ছিলেন।

তাঁর মৃত্যুতে শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, যুগ্ম আহ্বায়ক আবু রায়হান মোহাম্মদ আলবেরুনী, অ্যাডভোকেট এরশাদ আলম জর্জ, অ্যাডভোকেট রেজওয়ান উল্লাহ, সাবেক পৌর মেয়র আব্দুল হাকিম এবং শ্রীবরদী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুজ্জামান খান পৃথক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেছেন।

শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com