1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্ত্রীকে আত্মহত্যা প্ররোচনার মামলায় অভিনেতা আলভী কারাগারে পুশ-ইন বন্ধে বাংলাদেশ–ভারতকে আলোচনায় বসার আহ্বান জাতিসংঘের সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা শেরপুরে ব্র্যাক এর উদ্যোগে দুই নারীকে পাওয়ার টিলার প্রদান জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর শেরপুরে তিন দিনব্যাপী জাতীয় ফল ও কৃষি মেলার উদ্বোধন শ্রীবরদী উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক আজহারুল ইসলামের ইন্তেকাল ঝরে পড়া রোধে নকলায় শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ

লাইফ সাপোর্টে ব্যারিস্টার রফিক-উল হক

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
A Rohingya refugee girl waits for transportation with her mother at Kutupalong refugee camp in Ukhia on October 15, 2020. (Photo by Munir Uz Zaman / AFP)

ঢাকা: খ্যাতিমান আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হককে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ওই হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

আদ-দ্বীন হাসপাতালের মহাপরিচালক ডা. নাহিদ ইয়াসমিন বলেছেন, ‘স্যারের অবস্থা গতকাল (মঙ্গলবার) রাত থেকে খারাপ। তিনি এখন আইসিইউতে লাইফ সাপোর্টে আছেন। তার অবস্থা ক্রিটিক্যাল।’

১৫ অক্টোবর সন্ধ্যায় ব্যারিস্টার রফিক-উল হককে আদ-দ্বীন হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, রক্তশূন‌্যতাসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন তিনি। ডা. রিচমন্ড রোল্যান্ড গোমেজের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন ব্যারিস্টার রফিক-উল হক।

রফিক-উল হক ১৯৩৫ সালে সালের ২ নভেম্বর কলকাতার সুবর্ণপুর গ্রামে জন্ম নেন। তিনি ১৯৯০ সালের ৭ এপ্রিল থেকে একই বছরের ১৭ ডিসেম্বর পর্যন্ত রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা (অ্যাটর্নি জেনারেল) ছিলেন। ২০১৭ সালে বাম পায়ের হাঁটুতে অস্ত্রোপচারের পর থেকে তার চলাফেরা সীমিত হয়ে পড়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com