1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্ত্রীকে আত্মহত্যা প্ররোচনার মামলায় অভিনেতা আলভী কারাগারে পুশ-ইন বন্ধে বাংলাদেশ–ভারতকে আলোচনায় বসার আহ্বান জাতিসংঘের সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা শেরপুরে ব্র্যাক এর উদ্যোগে দুই নারীকে পাওয়ার টিলার প্রদান জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর শেরপুরে তিন দিনব্যাপী জাতীয় ফল ও কৃষি মেলার উদ্বোধন শ্রীবরদী উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক আজহারুল ইসলামের ইন্তেকাল ঝরে পড়া রোধে নকলায় শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ

চালকদের ডোপ টেস্টের আওতায় আনার নির্দেশ প্রধানমন্ত্রীর

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : গাড়ি চালক মাদকাসক্ত কি না, তা জানতে চালকদের ডোপ টেস্টিং সিস্টেমের আওতায় আনার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২০’ উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মিলনায়তনে ভার্চুয়াল অনুষ্ঠানে বক্তব‌্য রাখতে গিয়ে এ নির্দেশ দেন তিনি।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন।

প্রধানমন্ত্রী বলেন, ‘যারা গাড়ি চালাচ্ছে তারা মাদক গ্রহণ করে কিনা, সেজন্য তাদের ডোপ টেস্ট করা প্রয়োজন। তারা মাদক নিচ্ছে কিনা, তা খতিয়ে দেখা দরকার। প্রতিটি চালকের জন্য একবার হলেও এই পরীক্ষার প্রয়োজন আছে এবং আপনাদের এটি করতে হবে।’

প্রধানমন্ত্রী জনগণকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, দুর্ঘটনার শিকার হলে বা কোনো দুর্ঘটনা ঘটলে চালকদের লাঞ্ছিত করা ও যানবাহনে হামলা চালানোর মানসিকতা বর্জন করতে হবে। কারণ এটি অনেক ক্ষেত্রেই আরও দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়।

শেখ হাসিনা চালকদের অন্য গাড়িকে ওভারটেক করার মানসিকতা পরিহার করতে বলেন, এটি অনেক ক্ষেত্রে দুর্ঘটনা ঘটায়।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে সংযুক্ত ছিলেন। স্বাগত বক্তব্য দেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com