1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সংসদে যারা আছেন, কেউ ঋণখেলাপি না: স্বরাষ্ট্রমন্ত্রী স্ত্রীকে আত্মহত্যা প্ররোচনার মামলায় অভিনেতা আলভী কারাগারে পুশ-ইন বন্ধে বাংলাদেশ–ভারতকে আলোচনায় বসার আহ্বান জাতিসংঘের সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা শেরপুরে ব্র্যাক এর উদ্যোগে দুই নারীকে পাওয়ার টিলার প্রদান জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর শেরপুরে তিন দিনব্যাপী জাতীয় ফল ও কৃষি মেলার উদ্বোধন শ্রীবরদী উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক আজহারুল ইসলামের ইন্তেকাল

মাদক-অবৈধ অস্ত্র রাখার দায়ে এরফানের ১ বছর কারাদণ্ড

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০

ঢাকা: অবৈধ ওয়াকিটকি রাখা ও অনুমোদন ছাড়া বিদেশি মদ সেবনের দায়ে ঢাকা-৭ আসনের সংসদ সদস‌্য হাজী সেলিমের ছেলে এরফান সেলিম এবং তার দেহরক্ষী জাহিদকে এক বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার এ কারাদণ্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

সন্ধ্যায় রাজধানীর দেবিদাস ঘাট লেন সংলগ্ন এরফানের দাদার বাসার সামনে ব্রিফিংয়ে র‌্যাবের আইন ও গণমাধ‌্যম বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ এ তথ্য জানান।

তিনি বলেন, অবৈধ অস্ত্র রাখার দায়ে ৬ মাস এবং মাদকের জন্য আরও ছয় মাস দিয়ে মোট এক বছরের সাজা দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

আশিক বিল্লাহ বলেন, সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে এরফানের বাসায় অভিযান চালানো হয়েছে। এ সময় এরফান ও জাহিদ বাসায় অবস্থান করছিলেন।’

তিনি বলেন, অভিযানে দুটি পিস্তল, ৪০০ পিস ইয়াবা, মদ, হ্যান্ডকাপ, অনুমোদনহীন ৩৮টি ওয়াকিটকি, পাঁচটি ভিপিএস সেট, একটি ব্রিফকেস, একটি ড্রোন এবং সাত বোতল বিদেশি মদ ও বিয়ার জব্দ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com