1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সংসদে যারা আছেন, কেউ ঋণখেলাপি না: স্বরাষ্ট্রমন্ত্রী স্ত্রীকে আত্মহত্যা প্ররোচনার মামলায় অভিনেতা আলভী কারাগারে পুশ-ইন বন্ধে বাংলাদেশ–ভারতকে আলোচনায় বসার আহ্বান জাতিসংঘের সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা শেরপুরে ব্র্যাক এর উদ্যোগে দুই নারীকে পাওয়ার টিলার প্রদান জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর শেরপুরে তিন দিনব্যাপী জাতীয় ফল ও কৃষি মেলার উদ্বোধন শ্রীবরদী উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক আজহারুল ইসলামের ইন্তেকাল

কাউন্সিলর এরফান সেলিম বরখাস্ত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এরফান সেলিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে মঙ্গলবার (২৭ অক্টোবর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। উপ-সচিব আ ন ম ফয়জুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, নৌবাহিনীর একজন কর্মকর্তা ও তার স্ত্রীর ওপর হামলার অভিযোগ ফৌজদারি মামলা দায়ের, অবৈধ ওয়াকিটকি রাখা ও ব্যবহারের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়ায়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী কাউন্সিলর পদ থেকে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

এর আগে সকালে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাউন্সিলর ইরফান সেলিমকে সাময়িক বরখাস্ত করা হবে বলে জানান স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।

রোববার (২৫ অক্টোবর) সন্ধ‌্যায় নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের অভিযোগ ওঠে এরফানসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ধানমন্ডি থানায় ভুক্তভোগীর পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। সেখানে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও দুজনকে আসামি করা হয়। তাদের মধ্যে কাউন্সিলর এরফান, দেহরক্ষী জাহিদ ও গাড়ির চালক মিজানুর রহমান ও এবি সিদ্দিকী দিপুকে গ্রেপ্তার করা হয়েছে।

আসামিদের মধ্যে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত কাউন্সিলর এরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদকে এক বছর করে সাজা দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com