1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সংসদে যারা আছেন, কেউ ঋণখেলাপি না: স্বরাষ্ট্রমন্ত্রী স্ত্রীকে আত্মহত্যা প্ররোচনার মামলায় অভিনেতা আলভী কারাগারে পুশ-ইন বন্ধে বাংলাদেশ–ভারতকে আলোচনায় বসার আহ্বান জাতিসংঘের সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা শেরপুরে ব্র্যাক এর উদ্যোগে দুই নারীকে পাওয়ার টিলার প্রদান জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর শেরপুরে তিন দিনব্যাপী জাতীয় ফল ও কৃষি মেলার উদ্বোধন শ্রীবরদী উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক আজহারুল ইসলামের ইন্তেকাল

কিশোরগঞ্জে নিখোঁজের পর নিজ বাড়ির আঙিনা থেকে ৩ জনের মাটিচাপা লাশ উদ্ধার

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদীতে নিজ বাড়ির আঙিনা থেকে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। তারা হলেন মুদি দোকানি আসাদ মিয়া (৪৫), তার স্ত্রী পারভীন (৩৮) ও তাদের ছোট ছেলে লিয়ন (১১)। জমি নিয়ে বিরোধে তাদেরকে হত্যা করে লাশ মাটি চাপা দিয়ে রাখা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।

বৃহস্পতিবার রাতে বাড়ির আঙিনায় মাটির নিচ থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ছোট ভাইকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে কটিয়াদী উপজেলার জামষাইট গ্রামে।

পুলিশ জানায়, জামষাইট গ্রামের মুদি দোকানি আসাদের সাথে জমি নিয়ে তার ছোট ভাই লিটনের বিরোধ ছিল। এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া বিবাদ হতো। বুধবার রাতে আসাদ, তার স্ত্রী পারভীন ও ছোট ছেলে লিয়ন বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হয়।

আসাদের মেঝো ছেলে মোফাজ্জল আজ বৃহস্পতিবার বিকালে বাড়িতে গিয়ে বাবা, মা ও ছোট ভাইকে না পেয়ে থানায় গিয়ে পুলিশকে জানায়। পরে পুলিশ আসাদের বাড়িতে গিয়ে মাটি চাপা দেওয়া অবস্থায় তিনজনের লাশ উদ্ধার করে (এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত সোয়া ১০টা উদ্ধার অভিযান চলছে)। এ ঘটনায় আসাদের ছোট ভাই লিটনকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জমি নিয়ে বিরোধে লিটনই তাদেরকে হত্যা করে লাশ মাটি চাপা দিয়ে রেখেছে বলে স্বীকার করেছে বলে ওসি জানিয়েছেন।

খবর পেয়ে কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ ঘটনাস্থলে ছুটে যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com