1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সংসদে যারা আছেন, কেউ ঋণখেলাপি না: স্বরাষ্ট্রমন্ত্রী স্ত্রীকে আত্মহত্যা প্ররোচনার মামলায় অভিনেতা আলভী কারাগারে পুশ-ইন বন্ধে বাংলাদেশ–ভারতকে আলোচনায় বসার আহ্বান জাতিসংঘের সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা শেরপুরে ব্র্যাক এর উদ্যোগে দুই নারীকে পাওয়ার টিলার প্রদান জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর শেরপুরে তিন দিনব্যাপী জাতীয় ফল ও কৃষি মেলার উদ্বোধন শ্রীবরদী উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক আজহারুল ইসলামের ইন্তেকাল

১০ নভেম্বর থেকে সারাদেশে ই-পাসপোর্ট কার্যক্রম শুরু

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : সারাদেশের ৬৪টি জেলায় ই-পাসপোর্ট (ইলেকট্রনিক পাসপোর্ট) কার্যক্রম আগামী ১০ নভেম্বর থেকে চালু হবে বলে জানা গেছে। বর্তমানে ৪৭টি জেলায় এ সেবার সম্প্রসারণ কাজ চলমান রয়েছে জানিয়েছে পাসপোর্ট অধিদপ্তর। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সংসদ ভবনে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১২তম বৈঠকে এ তথ্য জানানো হয়।

কমিটির সভাপতি মো. শামসুল হক টুকুর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মো. আফছারুল আমীন, মো. হাবিবর রহমান, সামছুল আলম দুদু, কুজেন্দ্র লাল ত্রিপুরা, পীর ফজলুর রহমান, নূর মোহাম্মদ এবং সুলতান মোহাম্মদ মনসুর আহমদ অংশ নেন।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, সুরক্ষা সেবা বিভাগের সচিব, দুই বিভাগের অধীনস্থ সংস্থা প্রধানসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com