1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সংসদে যারা আছেন, কেউ ঋণখেলাপি না: স্বরাষ্ট্রমন্ত্রী স্ত্রীকে আত্মহত্যা প্ররোচনার মামলায় অভিনেতা আলভী কারাগারে পুশ-ইন বন্ধে বাংলাদেশ–ভারতকে আলোচনায় বসার আহ্বান জাতিসংঘের সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা শেরপুরে ব্র্যাক এর উদ্যোগে দুই নারীকে পাওয়ার টিলার প্রদান জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর শেরপুরে তিন দিনব্যাপী জাতীয় ফল ও কৃষি মেলার উদ্বোধন শ্রীবরদী উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক আজহারুল ইসলামের ইন্তেকাল

রাজধানীতে ইসলামী দলগুলোর বিক্ষোভ, ফ্রান্স দূতাবাস ঘেরাও সোমবার

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০

ঢাকা: ফ্রান্সে মহানবী হজরত মুহাম্মদের (সা.) ব‌্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইসলামী দলগুলো।

শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করা হয়। এ সময় সোমবার (২ নভেম্বর) ঢাকাস্থ ফরাসি দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির মাওলানা নূর হোসাইন কাসেমি।

জুমার নামাজের আগেই ইসলামী দলগুলোর বিপুল সংখ্যক নেতাকর্মী বায়তুল মোকাররমে জমায়েত হন। অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকেই বায়তুল মোকাররম এলাকা, পল্টন মোড়, দৈনিক বাংলা মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়।

জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেটে মসজিদের সিড়িতে দাঁড়িয়ে বিক্ষোভ সমাবেশ শুরু করেন ইসলামী দলগুলোর নেতাকর্মীরা। এ সময় রাজধানীর বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ইসলামী দল ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয়। সমাবেশ শেষে তারা বায়তুল মোকাররম থেকে বিশাল মিছিল বের করেন। মিছিলটি পল্টন মোড়, বিজয়নগর ও কাকরাইলসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মোনাজাতের মধ‌্যে দিয়ে কর্মসূচি শেষ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com