1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সংসদে যারা আছেন, কেউ ঋণখেলাপি না: স্বরাষ্ট্রমন্ত্রী স্ত্রীকে আত্মহত্যা প্ররোচনার মামলায় অভিনেতা আলভী কারাগারে পুশ-ইন বন্ধে বাংলাদেশ–ভারতকে আলোচনায় বসার আহ্বান জাতিসংঘের সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা শেরপুরে ব্র্যাক এর উদ্যোগে দুই নারীকে পাওয়ার টিলার প্রদান জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর শেরপুরে তিন দিনব্যাপী জাতীয় ফল ও কৃষি মেলার উদ্বোধন শ্রীবরদী উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক আজহারুল ইসলামের ইন্তেকাল

বাংলাদেশের অর্থনীতি এখন ভালো: প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম :: সোমবার, ২ নভেম্বর, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : করোনার ধাক্কা কাটিয়ে বাংলাদেশের অর্থনীতি এখন ভালো আছে, এ দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘অর্থনৈতিক অবস্থা আরো ভালো হবে।’

সোমবার (২ নভেম্বর) মন্ত্রিপরিষদের বৈঠকে তিনি এ কথা বলেন। গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ‌্যমে বৈঠকে যোগ দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।

প্রধানমন্ত্রী বলেছেন, ‘সামনে এগোতে গেলেই তখন একটা শ্রেণির খুব কষ্ট হয়। যারা আমাদের স্বাধীনতাই চায়নি, তাদের তো আরও কষ্ট হয়—এটা তো আমরা বুঝি।’

তিনি বলেন, ‘বাংলাদেশ এখন একটি ভালো জায়গায় আছে, আরও ভালো জায়গায় যাবে। বাংলাদেশের অর্থনীতি এখন ভালো। আন্তর্জাতিক সংস্থাগুলো যা ভবিষ্যদ্বাণী করছে, সেটা নাকি ঠিক হচ্ছে না। আসলে বাংলাদেশ সবার চেয়ে বেশি এগিয়ে যাচ্ছে, এটা তো তাদের পছন্দ হবে না।’

শেখ হাসিনা বলেন, ‘আমরা ভিক্ষুক হয়ে থাকব, অন্যের মুখাপেক্ষী হয়ে থাকব, তাদের কাছে হাত পাতব, তাদের কাছে চেয়ে খাব, তাদের কাছে চাইব— এটাই তো তারা চাইবে। কিন্তু আমরা তো তা থাকব না। আমরা দেশ স্বাধীন করেছি। আমরা নিজের পায়ে দাঁড়াব।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com