1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সংসদে যারা আছেন, কেউ ঋণখেলাপি না: স্বরাষ্ট্রমন্ত্রী স্ত্রীকে আত্মহত্যা প্ররোচনার মামলায় অভিনেতা আলভী কারাগারে পুশ-ইন বন্ধে বাংলাদেশ–ভারতকে আলোচনায় বসার আহ্বান জাতিসংঘের সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা শেরপুরে ব্র্যাক এর উদ্যোগে দুই নারীকে পাওয়ার টিলার প্রদান জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর শেরপুরে তিন দিনব্যাপী জাতীয় ফল ও কৃষি মেলার উদ্বোধন শ্রীবরদী উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক আজহারুল ইসলামের ইন্তেকাল

ধর্ষণের পর শিশুকে হত্যা করে বালুচাপা, ২ কিশোর গ্রেপ্তার

  • আপডেট টাইম :: সোমবার, ২ নভেম্বর, ২০২০

গাজীপুর: গাজীপুরের কাশিমপুর এলাকায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ করে হত্যার পর মরদেহ বালুর নিচে চাপা দিয়ে রাখার ঘটনায় দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ সোমবার বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার কিশোররা হলো যশোরের ঝিকরগাছা থানার কুন্দিপুর এলাকার মো. রাসেল ওরফে রাহুল (১৪) ও গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানার বাগবাড়ি এলাকার সবুজ (১৪)। আজ বিকেলে গাজীপুর পিবিআইয়ের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান।

পিবিআইয়ের এই কর্মকর্তা জানান, গত ২৯ অক্টোবর কাশিমপুর বাগবাড়ী এলাকার ক্যাপ ফ্যাক্টরির পশ্চিম পাশে মো. কফিল উদ্দিনের নির্মাণাধীন পরিত্যক্ত বিল্ডিংয়ের বালুর নিচ থেকে অজ্ঞাত পরিচয় এক শিশুর মাথার খুলি, ১৯টি হাড়, চামড়া ও একটি হাফপ্যান্ট উদ্ধার করা হয়। পরে শিশুটি ওই এলাকার মনোয়ারের বাড়ির ভাড়াটিয়া মো. রফিকুল ইসলামের মেয়ে রিয়া মনি বলে পরিচয় নিশ্চিত করা হয়। শিশু নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। শিশুর মরদেহ উদ্ধারের পর এ ঘটনায় ৩০ অক্টোবর শিশুটির মা শ্যামলী বেগম অজ্ঞাতনামাদের আসামি করে কাশিমপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। শিশুটির বাবা-মা স্থানীয় পোশাক কারখানায় চাকরি করতেন।

আলোচতি এ মামলাটি পিবিআইয়ের হাতে ন্যস্ত হলে গত রোববার রাত ১০টার দিকে যশোরের ঝিকরগাছা থানার কুন্দিপুর নিজ বাড়ি থেকে ঘটনার সঙ্গে সরাসরি জড়িত কিশোর মো. রাসেল ওরফে রাহুলকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া স্বীকারোক্তিতে তার সহযোগী ও বন্ধু সবুজকে কাশিমপুরের বাগবাড়ি থেকে গ্রেপ্তার করে পিবিআই।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল ও সবুজ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে জানায়, তারা শিশুটিকে বিভিন্ন সময় চকলেট ও বিস্কুট কিনে দিত। ঘটনার দিন গত ৯ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে তারা দুজন মিলে রাসেলের ঘরের মধ্যে শিশুটিকে ধর্ষণ করে। সে ঘটনাটি তার বাবা-মাকে বলে দেওয়ার কথা বললে তারা তাকে গলা টিপে হত্যা করে। পরে তার মরদেহ ওই এলাকার নির্মাণাধীন পরিত্যক্ত বিল্ডিংয়ের বালুর নিচে চাপা দিয়ে রাখে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com