1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সংসদে যারা আছেন, কেউ ঋণখেলাপি না: স্বরাষ্ট্রমন্ত্রী স্ত্রীকে আত্মহত্যা প্ররোচনার মামলায় অভিনেতা আলভী কারাগারে পুশ-ইন বন্ধে বাংলাদেশ–ভারতকে আলোচনায় বসার আহ্বান জাতিসংঘের সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা শেরপুরে ব্র্যাক এর উদ্যোগে দুই নারীকে পাওয়ার টিলার প্রদান জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর শেরপুরে তিন দিনব্যাপী জাতীয় ফল ও কৃষি মেলার উদ্বোধন শ্রীবরদী উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক আজহারুল ইসলামের ইন্তেকাল

আজ যুক্তরাষ্ট্রের বহুল প্রতীক্ষিত প্রেসিডেন্ট নির্বাচন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক: গোটা বিশ্বের দৃষ্টি এখন যুক্তরাষ্ট্রের দিকে। খামখেয়ালির ডোনাল্ড ট্রাম্প, নাকি রাজনৈতিক অভিজ্ঞতায় ঋদ্ধ জো বাইডেন—এই দ্বৈরথের মীমাংসায় আজ মঙ্গলবার (৩ নভেম্বর) প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিচ্ছেন যুক্তরাষ্ট্রের মানুষ।

করোনাভাইরাসের কারণে প্রত্যাশা ছাপিয়ে পড়া আগাম ভোটের বন্যায় ৫৯তম নির্বাচনে কে জয়ী হতে চলেছেন, তা হয়তো আজই জানা যাবে না। তবে পরাজিত হলে ফল মেনে নেবেন না বলে ট্রাম্পের হুমকি, তাঁর ভোট জালিয়াতি শঙ্কা, সমর্থকদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বানে ফলের অপেক্ষা কতটা দীর্ঘায়িত হবে, তা নিয়ে এরই মধ্যে এক ধরনের অনিশ্চয়তা, অস্বস্তি তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের সর্বত্র এখন একটাই প্রশ্ন- কে হবেন পরবর্তী প্রেসিডেন্ট? রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন? শেষ মুহূর্তে চলছে তারই চুলচেরা বিশ্লেষণ। নির্বাচনে শ্বেতাঙ্গ জনগোষ্ঠীর ভোটার প্রায় ৭০ শতাংশ। আর কৃষ্ণাঙ্গ ১১, হিসপ্যানিক ১১ ও এশিয়ানসহ অন্যান্য ৮ শতাংশ ভোট। সংখ্যাগরিষ্ঠ শ্বেতাঙ্গদের মধ্যে বেশির ভাগ গ্রামাঞ্চলে বাস করেন।

তারা প্রায় সবাই রক্ষণশীল মানসিকতার এবং রিপাবলিকান দলের সমর্থক। শ্বেতাঙ্গদের মধ্যে যারা শিক্ষিত ও শহরাঞ্চলে বসবাস করেন তাদের মধ্যে ডেমোক্র্যাট দলের সমর্থক বেশি। অপরদিকে সংখ্যালঘু কৃষ্ণাঙ্গ, হিসপ্যানিক ও এশিয়ানসহ অভিবাসীদের সিংহভাগ ডেমোক্র্যাটকে সাধারণত ভোট দেয়। ২০০৮ ও ২০১২ সালে বারাক ওবামা সংখ্যালঘু ভোট পেলেও ২০১৬ সালের নির্বাচনে হিলারি ক্লিনটন তা পাননি। তাদের অনেকেই ভোট দিতে যাননি।

অন্যদিকে সংখ্যাগরিষ্ঠ শ্বেতাঙ্গরা সাধারণত ভোটদানে আগ্রহী না হলেও গত নির্বাচনে তারা ট্রাম্পের পক্ষে ভোট বিপ্লব ঘটিয়েছেন। ফলে সব জরিপের ধারণা ভেঙে দিয়ে ট্রাম্প জয়ী হন। চার বছরে ডোনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ড, তার বেফাঁস মন্তব্য-কথাবার্তা এবং কৃষ্ণাঙ্গ ও অভিবাসীবিরোধী অবস্থানের কারণে সংখ্যালঘু ভোটাররা অনেকটাই তার বিরুদ্ধে একাট্টা হয়েছে। অন্যদিকে ট্রাম্পের আচরণের কারণে আগের মতো তার সমর্থনে নেই শ্বেতাঙ্গদের একটি অংশ। করোনা মহামারীতে ট্রাম্পের দায়িত্বহীন আচরণেও অনেক শ্বেতাঙ্গ তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। তাদের মধ্যে নারী ও বয়স্ক ভোটাররাও ট্রাম্পকে পছন্দ করছেন না। তবে স্বল্প শিক্ষিত ও গ্রামাঞ্চলে বসবাসকারী শ্বেতাঙ্গদের মধ্যে তিনি এবারও রক্ষণশীল সাম্প্রদায়িক ইস্যুগুলো সামনে নিয়ে আসতে পেরেছেন। এ কারণে গ্রামাঞ্চলে ট্রাম্পের নির্বাচনী সমাবেশগুলোতে বিপুলসংখ্যক লোকের উপস্থিতি চোখে পড়ে। হিলারির তুলনায় বেশি সংখ্যক কৃষ্ণাঙ্গ ও হিসপ্যানিক জো বাইডেনের পক্ষে। এশিয়ানরা তো আছেনই। তরুণ শ্বেতাঙ্গ ভোটাররাও এবার বাইডেনের দিকে ঝুঁকেছেন। তবে বিপরীত চিত্রও আছে। এবার ভারতীয়দের একটি বড় অংশ এবং কিছুসংখ্যক বাংলাদেশি ভোটার ট্রাম্পকে সমর্থন করছেন।

শ্বেতাঙ্গদের মধ্যে একটি অংশ ট্রাম্প থেকে মুখ ফিরিয়ে নিলে কিংবা শ্বেতাঙ্গরা ভোট দিতে কম গেলে বাইডেনের জয়ের সম্ভাবনা বেশি। আর এবার রেকর্ডসংখ্যক আগাম ভোটের যে হিসাব সে রকমভাবে ভোটের দিনও শ্বেতাঙ্গ জনগোষ্ঠী ব্যাপকভাবে ভোট দিলে আগামী চার বছর ট্রাম্পের দখলেই থাকবে হোয়াইট হাউস। নিশ্চুপ (হিডেন) ভোটারদের ওপরই নির্ভর করছে ট্রাম্প-বাইডেনের জয়-পরাজয়। নির্বাচন যে হাড্ডাহাড্ডি হবে তা বোঝা যাচ্ছে রিপাবলিকান ও ডেমোক্র্যাট দুই প্রার্থীর নির্ঘুম প্রচারণায়। দুই প্রার্থী থেকে শুরু করে সমর্থকরা আছেন স্নায়ুচাপে। রোববার ও সোমবার প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী প্রচারণা চালিয়েছেন দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে।

শেষদিনে দোদুল্যমান আটটি রাজ্য- ফ্লোরিডা, পেনসিলভানিয়া, মিশিগান, নর্থ ক্যারোলিনা, জর্জিয়া, অ্যারিজোনা, উইসকনসিন ও মিনেসোটায় জোর প্রচারণা চলে। এ রাজ্যগুলোর জরিপে এগিয়ে রয়েছেন বাইডেন। যদিও এ জরিপে আস্থা নেই অনেকের। জরিপে এগিয়ে থাকলেও ডেমোক্র্যাটিক শিবিরে শঙ্কা কাটছে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com