1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সংসদে যারা আছেন, কেউ ঋণখেলাপি না: স্বরাষ্ট্রমন্ত্রী স্ত্রীকে আত্মহত্যা প্ররোচনার মামলায় অভিনেতা আলভী কারাগারে পুশ-ইন বন্ধে বাংলাদেশ–ভারতকে আলোচনায় বসার আহ্বান জাতিসংঘের সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা শেরপুরে ব্র্যাক এর উদ্যোগে দুই নারীকে পাওয়ার টিলার প্রদান জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর শেরপুরে তিন দিনব্যাপী জাতীয় ফল ও কৃষি মেলার উদ্বোধন শ্রীবরদী উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক আজহারুল ইসলামের ইন্তেকাল

জামিন শুনানির দিনে মারা গেলেন মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০

বাংলার কাগজ ডেস্ক: মানবতাবিরোধী অপরাধ মামলায় কারাবন্দি সালামত উল্লাহ খান (৮৪) মারা গেছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে এই তথ্য জানিয়েছে সালামত উল্লাহ খানের আইনজীবী অ্যাডভোকেট আব্দুস সাত্তার পালোয়ান।

এই আইনজীবী বলেন, গত তিন বছর ধরে সালামত উল্লাহ খান অসুস্থ। এ কারণে তার জামিনের আবেদন করেছিলাম। জামিন শুনানির জন্য আজ ট্রাইব্যুনাল তারিখও নির্ধারণ করেছিলেন। কিন্তু শুনানির আগেই সকালে তিনি মারা যান। বিষয়টি ট্রাইব্যুনালকে জানিয়েছি। পরে ট্রাইব্যুনাল তার জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন। সালামত উল্লাহ খানের মামলার তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদনে তার বিরুদ্ধে হত্যা, নারী নির্যাতন, অগ্নিসংযোগ, ধর্মান্তরিতকরণসহ ১৩টি অভিযোগ আনে তদন্ত সংস্থা। এই মামলায় শুরুতে আসামি ছিলেন ১৯ জন। তবে গ্রেপ্তার হওয়া একজন মারা যাওয়ায় মোট আসামি হন ১৮ জন। এ মামলায় নতুন করে আরও একজন আসামি অন্তর্ভুক্ত করায় আবারও আসামির সংখ‌্যা দাঁড়ায় ১৯ জনে।

কক্সবাজারের সালামত উল্লাহ খান ছাড়া অন্য আসামিরা হলেন, মৌলভী জাকারিয়া শিকদার, মো. রশিদ মিয়া বিএ, অলি আহমদ, মো. জালাল উদ্দিন, মোলভী নুরুল ইসলাম, মোহাম্মদ সাইফুল ইসলাম সাবুল, মমতাজ আহম্মদ, হাবিবুর রহমান, মৌলভী আমজাদ আলী, মৌলভী আব্দুল মজিদ, বাদশা মিয়া, ওসমান গণি, আব্দুল শুক্কুর, মৌলভী সামসুদ্দোহা, মো. জাকারিয়া, মো. জিন্নাহ ওরফে জিন্নাত আলী, মৌলভী জালাল ও আব্দুল আজিজ। তাদের মধ্যে ৭ জনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন, সালামত উল্লাহ খান, মো. রশিদ মিয়া বিএ, মৌলভী নুরুল ইসলাম, বাদশা মিয়া, মৌলভী ওসমান গনি, মৌলভী শামসুদ্দোহা ও মো.জিন্নাত আলী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com