1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

ভারতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫

  • আপডেট টাইম :: রবিবার, ১২ জানুয়ারী, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহারাষ্ট্র রাজ্যের পালঘর জেলায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত পাঁচজন নিহত ও অপর সাতজন আহত হয়েছে। জানা গেছে, একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণটি ঘটে। শনিবার (১১ জানুয়ারি) মুম্বাই থেকে একশো কিলোমিটার দূরের ওই কারখানাটিতে বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে পুলিশ।

মহারাষ্ট্র শিল্প উন্নয়ন কর্পোরেশন এলাকার ওই কারখানায় কিছু রাসায়নিক পরীক্ষার সময়ে বিস্ফোরণ ঘটে। ১৫ কিলোমিটার দূর থেকেও এর শব্দ শোনা যায়। আশেপাশের কয়েকটি এলাকার জানালার কাঁচ ভেঙে পড়ে। বিস্ফোরণের পর নির্মাণাধীন ভবনটি ভেঙে পড়ে। এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন বিস্ফোরণের পর ধ্বংসস্তুপে আটকা পড়া সাত শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্ফোরণের পর আগুন ধরে গেলে তা নেভানো হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com