1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

মুন্সীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১৪

  • আপডেট টাইম :: শনিবার, ৭ নভেম্বর, ২০২০

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সদর উপজেলার চরাঞ্চলের খাসকান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজন গুলিবিদ্ধসহ ১৪ জন আহত হয়েছে।

আজ শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সংঘর্ষ হয়। তখন ককটেল বিস্ফোরণ ঘটে। বসতঘরও ভাঙচুর করা হয়। মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান রাইজিংবিডিকে এ সব তথ্য নিশ্চিত করেছেন।

ওসি আনিচুর রহমান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় নাজীর হাওলাদারের সঙ্গে আলী আহম্মেদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে আজ সকালে নাজীর হাওলাদারের লোকজনের ওপর আলী আহম্মেদের লোকজন আকস্মিক হামলা করে। পরে আলী আহম্মেদের লোকজন পাল্টা হামলা করলে দুইপক্ষ সংঘর্ষ জড়িয়ে পড়ে। এ সময় দুইপক্ষ গুলি-পাল্টা গুলি করে। এতে উভয়পক্ষের কয়েকজন গুলিবিদ্ধ হয়।

আহতরা হলেন, শাওন, আলামিন, রুবেল খান, রবিন, নয়ন, রিয়াদ খান, কাদির খান, ফারুক খান, ফেরদৌস খান, মুসা খান, ইমরান, নাহিদ ও জসিম মোল্লা। ককটেল বিস্ফোরণে গুরুতর জখম আলামিনকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান ওসি।

আনিচুর রহমান জানান, সংঘর্ষের সময় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ঘটে। কমপক্ষে ১৫টি বাড়ি ভাঙচুর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com