1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সংসদে যারা আছেন, কেউ ঋণখেলাপি না: স্বরাষ্ট্রমন্ত্রী স্ত্রীকে আত্মহত্যা প্ররোচনার মামলায় অভিনেতা আলভী কারাগারে পুশ-ইন বন্ধে বাংলাদেশ–ভারতকে আলোচনায় বসার আহ্বান জাতিসংঘের সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা শেরপুরে ব্র্যাক এর উদ্যোগে দুই নারীকে পাওয়ার টিলার প্রদান জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর শেরপুরে তিন দিনব্যাপী জাতীয় ফল ও কৃষি মেলার উদ্বোধন শ্রীবরদী উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক আজহারুল ইসলামের ইন্তেকাল

অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিমানের কলকাতা ফ্লাইট

  • আপডেট টাইম :: সোমবার, ৯ নভেম্বর, ২০২০

বাংলার কাগজ ডেস্ক: বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কলকাতা ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আগামী বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে।

অফিসিয়াল ওয়েবসাইটের নোটিশ বোর্ডে বিমান জানায়, ‘আগামী ১২ নভেম্বর বৃহস্পতিবার থেকে বিমানের কলকাতা রুটের ফ্লাইটগুলো স্থগিত করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।’

ফ্লাইট স্থগিতের বিষয়ে সুস্পষ্ট কোনো কারণ না থাকলেও এই মুহূর্তে ভারতে ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকায় কলকাতা রুটে যাত্রী সঙ্কটকেও দায়ী করছেন অনেকে। এর আগে, গত ২৮ অক্টোবর থেকে ‘এয়ার বাবল’ প্যাকেজ চুক্তির আওতায় ভারতের ৩ টি রুটে ফ্লাইট চালু করেছিল বিমান। রুটগুলো হলো- ঢাকা থেকে কলকাতা, দিল্লি ও চেন্নাই। এই তিন রুটে সপ্তাহে তিনটি করে ফ্লাইট। এছাড়া, ঢাকা থেকে কলকাতা এবং ঢাকা ও চট্টগ্রাম থেকে চেন্নাই রুটে ফ্লাইট পরিচালনা করছে বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।

বর্তমানে বাংলাদেশি যাত্রীরা বিজনেস (ব্যবসায়িক ভিসা), মেডিকেল/মেডিকেল এটেনডেন্ট ভিসা, স্টুডেন্ট (শিক্ষার্থী ভিসা), রিসার্চ (গবেষণা), কনফারেন্স (সম্মেলন ভিসা), এমপ্লয়মেন্ট (কর্মসংস্থান ভিসা), ট্রেনিং (প্রশিক্ষণ) ভিসায় দেশটিতে যেতে পারলেও পর্যটক বা ট্যুরিস্ট ভিসা স্থগিত রেখেছে ভারত। সব যাত্রীর জন্য যাত্রার ৭২ ঘণ্টার মধ্যে কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট নেয়া বাধ্যতামূলক করেছে ভারত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com