1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

সৌদি প্রশিক্ষণার্থীদের বহিষ্কার করবে যুক্তরাষ্ট্র

  • আপডেট টাইম :: রবিবার, ১২ জানুয়ারী, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন সামরিক স্থাপনাগুলো থেকে ১২ জনেরও বেশি সৌদি প্রশিক্ষণার্থীকে বহিস্কার করা হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।

গত মাসে ফ্লোরিডার পেনাসাকোলা ন্যাভাল এয়ার স্টেশনে সৌদি বিমান বাহিনীর এক সেকেন্ড লেফটেনেন্টের বন্দুক হামলায় তিন মার্কিন নাবিক নিহত হয়। এরপরই সৌদি প্রশিক্ষণার্থীদের অবস্থান পর্যালোচনা করে মার্কিন সামরিক বাহিনী।

সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, যাদেরকে ফেরত পাঠানো হচ্ছে তাদের সঙ্গে হামলাকারীর কোনো যোগসূত্র নেই। তবে এদের কয়েক জনের সঙ্গে চরমপন্থা আন্দোলনের সম্পর্ক থাকতে পারে।

প্রতিরক্ষা দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, এসব সৌদি প্রশিক্ষণার্থীর কারো কারো কাছ থেকে শিশু পর্নোগ্রাফি উদ্ধার করা হয়েছে।

প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র লেফটেনেন্ট কর্নেল রবার্ট কারভার এ ব্যাপারে বলেছেন, ‘পেনসাকোলা ট্র্যাজেডির পর প্রতিরক্ষা দপ্তর সৌদি আরব থেকে আসা বিদেশি শিক্ষার্থীদের ক্লাসরুম প্রশিক্ষণ কর্মসূচির ব্যাপারে কড়াকড়ি আরোপ করেছে। একই সময় আমরা একটি পর্যালোচনা করেছি এবং আমরা বিদেশি শিক্ষার্থীদের যাচাই প্রক্রিয়া জোরদার করেছি’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com