1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সংসদে যারা আছেন, কেউ ঋণখেলাপি না: স্বরাষ্ট্রমন্ত্রী স্ত্রীকে আত্মহত্যা প্ররোচনার মামলায় অভিনেতা আলভী কারাগারে পুশ-ইন বন্ধে বাংলাদেশ–ভারতকে আলোচনায় বসার আহ্বান জাতিসংঘের সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা শেরপুরে ব্র্যাক এর উদ্যোগে দুই নারীকে পাওয়ার টিলার প্রদান জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর শেরপুরে তিন দিনব্যাপী জাতীয় ফল ও কৃষি মেলার উদ্বোধন শ্রীবরদী উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক আজহারুল ইসলামের ইন্তেকাল

মারধরে পুলিশ কর্মকর্তার মৃত্যু: হাসপাতালের পরিচালক গ্রেফতার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০

বাংলার কাগজ ডেস্ক: পুলিশের জৈষ্ঠ্য কর্মকর্তা এএসপি আনিসুলকে পিটিয়ে মারার মামলায় মাইন্ড এইড হাসপাতালের পরিচালক নিয়াজ মোর্শেদকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) তাকে গ্রেফতার করে পুলিশ। এনিয়ে এ ঘটনায় মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে, মঙ্গলবার দুপুরে রাজধানীর আদাবরে মানসিক হাসপাতালটি পরিদর্শন করেন তেজগাঁও জোনের ডিসি হারুন উর রশিদ। পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘এটি হাসপাতাল না, এটি ছিল জেলখানা।’ জোর করে রোগী ধরে এনে চিকিৎসা করানো হতো বলেও অভিযোগ করেন তিনি।

হারুন উর রশিদ আরও বলেন, এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং হত্যাকাণ্ডে জড়িতদর মধ্যে দুজন পরিচালকসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরইমধ্যে গ্রেপ্তার হওয়া প্রত্যেককে ৭ দিনের রিমান্ডে নেয়া হয়েছে বলেও জানান তিনি। এ ঘটনায় হাসপাতালটির আরেকজন পরিচালক নুর হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। এদিকে, মাইন্ড এইড মানসিক হাসপাতালটির অনুমোদন ছিল না বলে আদালতে প্রতিবেদন দিয়েছেন তদন্ত কর্মকর্তা। তিনি জানান, অবৈধভাবে চিকিৎসা সেবা দিয়ে আসছিলো হাসপাতালটি।

মানসিক সমস্যায় ভুগে রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালে ভর্তি হয়েছিলেন জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আনিসুল করিম।সোমবার সকালে ভর্তির পর কয়েক মিনিটের মধ্যেই মারা যান তিনি। সিসিটিভি ফুটেজে দেখা যায় কয়েকজন আনিসুল করিমকে হাসপাতালের দ্বিতীয় তলার একটি রুমে ঢুকিয়ে মারধর করেন কয়েকজন কর্মচারী। এরপরই মারা যান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com