1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি এক পাম্পের জ্বালানি অন্য পাম্পে বিক্রি, লরির ম্যানেজারকে জরিমানা ফ্যাসিস্ট আমলে দুর্নীতির কারণে গ্রামাঞ্চলের সড়কের খুব বেশি উন্নয়ন হয়নি: স্থানীয় সরকারমন্ত্রী কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক সংসদে ইনসাফ কায়েম করা গেলে দেশেও সেটা প্রতিষ্ঠা পাবে: জামায়াত আমির নালিতাবাড়ীতে অনুমোদনহীন বেসরকারী হাসপাতাল সীলগালা, প্রসূতি মৃত্যুর অভিযোগ ঈদযাত্রা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি স্বস্তিদায়ক হয়েছে বললেন মন্ত্রী শেরপুর পৌরসভায় টিএলসিসির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শ্রীবরদীতে জাতীয় পার্টির নেতার ইন্তেকাল নকলায় স্কুল ফিডিং ২০২৬ কর্মসূচির উদ্বোধন

১৬তম শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষায় পাস ২২ হাজার ৩৯৮ জন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০

শিক্ষা ডেস্ক: ১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১১টায় এ ফল প্রকাশ করা হয়। এবারের এই লিখিত পরীক্ষায় তিন পর্যায়ে মোট ২২ হাজার ৩৯৮ জন পাস করেছে। তার মধ্যে স্কুল-২ পর্যায়ে পাস করেছে ১ হাজার ২০৩ জন। স্কুল পর্যায়ে ১৭ হাজার ১৪০ জন। আর কলেজ পর্যায়ে ৪ হাজার ৫৫ জন পাস করেছে। পরীক্ষায় সার্বিক পাসের হার ১৪ দশমিক ৪৮ শতাংশ।

এনটিআরসিএর নির্ধারিত ওয়েবসাইটে ( http://ntrca.teletalk.com.bd/result/ ) ফল  জানা যাবে। ওয়েবসাইটে রোল নম্বর ইনপুট করে প্রার্থীরা ফল জানতে পারবেন। এ জন্য প্রার্থীদের পরীক্ষার ঘরে (Exam) ১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা সিলেক্ট করতে হবে। এছাড়াও উত্তীর্ণ প্রার্থীদের এসএমএস করে জানানো হবে। গত বছরের ১৫ ও ১৬ নভেম্বর  শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এতে ২ লাখ ২৮ হাজার ৪৪২ জন প্রার্থী অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। গত বছরের ৩০ সেপ্টেম্বর ১৬তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমানারি পরীক্ষার ফল প্রকাশ করেছিল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। প্রিলিমিনারি পরীক্ষায় পাসের হার ছিল ২৩ দশমিক ৮২ ভাগ। ৯ লাখ ৫৯ হাজার ১৮৫ জন ১৬তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com