1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

নকলায় স্কুল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম :: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

নকলা (শেরপুর): শেরপুরের নকলায় রুমানা আক্তার নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ নভেম্বর) সকালে নকলঅ উপজেলার টালকী ইউনিয়নের মজিদবাড়ী এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। রুমানা ওই এলাকার ওসমান মিয়ার মেয়ে এবং স্থানীয় নয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

পারিবারিক সূত্রে জানা গেছে, রুমানা আক্তার প্রতিদিনের মতো শুক্রবার রাতে রাতের খাবার খেয়ে নিজ শয়ন কক্ষে ঘুমাতে যায়। শনিবার সকালে ঘুম থেকে উঠতে অস্বাভাবিক দেরি হওয়ায় পরিবারের লোকজন ওই শয়ন কক্ষে যান। এসময় রুমানার ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই মরদেহ উদ্ধার করে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে কেন আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com