1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

হেফাজতে ইসলামের নতুন কমিটি ঘোষণা

  • আপডেট টাইম :: রবিবার, ১৫ নভেম্বর, ২০২০

রাজনীতি ডেস্ক: জুনায়েদ বাবুনগরীকে আমির ও নূর হোসাইন কাসেমীকে মহাসচিব করে হেফাজতে ইসলামের ১৫১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) দুপুরে কাউন্সিলের মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়। তবে কাউন্সিলে অংশগ্রহণ করেন নি আহমদ শফীর ছেলে আনাস মাদানীসহ অনুসারীরা। এর আগে রবিবার সকাল ১০টায় হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম মাদ্রাসায় (হাটহাজারী মাদ্রাসা) এ সম্মেলন শুরু হয়েছে। সারাদেশ থেকে কওমি অঙ্গনের ৪০০ শীর্ষ নেতার উপস্থিতিতে নির্ধারণ করা হবে আল্লামা শাহ আহমদ শফীর উত্তরসূরি।

সম্মেলনে সভাপতিত্ব করছেন সংগঠনটির সিনিয়র নায়েবে আমীর আল্লামা মুহিব্বুল্লাহ্ বাবুনগরী। এবারের কমিটিতে ব্যাপক রদবদল হওয়ার আভাস দিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এদিকে সম্মেলনকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে মাদ্রাসা এলাকায়। হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম বলেন, হেফাজত ইসলামের সম্মেলনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ফোর্স।

প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমীর ও দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com