1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সংসদে যারা আছেন, কেউ ঋণখেলাপি না: স্বরাষ্ট্রমন্ত্রী স্ত্রীকে আত্মহত্যা প্ররোচনার মামলায় অভিনেতা আলভী কারাগারে পুশ-ইন বন্ধে বাংলাদেশ–ভারতকে আলোচনায় বসার আহ্বান জাতিসংঘের সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা শেরপুরে ব্র্যাক এর উদ্যোগে দুই নারীকে পাওয়ার টিলার প্রদান জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর শেরপুরে তিন দিনব্যাপী জাতীয় ফল ও কৃষি মেলার উদ্বোধন শ্রীবরদী উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক আজহারুল ইসলামের ইন্তেকাল

বাসে আগুন: ১৬ মামলায় গ্রেপ্তার ৪৭

  • আপডেট টাইম :: রবিবার, ১৫ নভেম্বর, ২০২০

ঢাকা: রাজধানীর বিভিন্ন স্থানে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় রোববার (১৫ নভেম্বর ) দুপুর পর্যন্ত ১৬ টি মামলা করেছে পুলিশ।এসব মামলায়  সর্বশেষ ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ফুটেজ দেখে শনাক্তের চেষ্টা চলছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র (ডিসি) ওয়ালিদ হোসেন বলেন, গণপরিবহন ও সরকারি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় ডিএমপির বিভিন্ন থানায় ১৬ টি মামলা হয়েছে ।মতিঝিল, বিমানবন্দর, উত্তরা, শাহাবাগ,  কলাবাগান, খিলক্ষেত, মোহাম্মদপুর ,সূত্রাপুর থানায় এসব মামলা করা হয়। পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪৭ জনকে গ্রেপ্তার করা হয় । এর মধ্যে শাহবাগে ৬, কলাবাগানে ২১, উত্তরা পূর্ব ৯, সূত্রাপুর ৮  এবং মতিঝিল থানায় সর্বশেষ দুজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া বেশ কয়েকজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১২ নভেম্বর ) দুপুরের পর এক ঘণ্টার ব্যবধানে রাজধানীর বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ দেয়। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিসংযোগের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com