1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সংসদে যারা আছেন, কেউ ঋণখেলাপি না: স্বরাষ্ট্রমন্ত্রী স্ত্রীকে আত্মহত্যা প্ররোচনার মামলায় অভিনেতা আলভী কারাগারে পুশ-ইন বন্ধে বাংলাদেশ–ভারতকে আলোচনায় বসার আহ্বান জাতিসংঘের সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা শেরপুরে ব্র্যাক এর উদ্যোগে দুই নারীকে পাওয়ার টিলার প্রদান জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর শেরপুরে তিন দিনব্যাপী জাতীয় ফল ও কৃষি মেলার উদ্বোধন শ্রীবরদী উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক আজহারুল ইসলামের ইন্তেকাল

এএসপি শিপন হত্যা: মানসিক হাসপাতালের রেজিস্ট্রার গ্রেফতার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০

ঢাকা: রাজধানীর আদাবরে কর্মচারীদের মারধরে পুলিশের সিনিয়র এএসপি আনিসুল করিম শিপনের মৃত্যুর ঘটনায় ডা. আব্দুল্লাহ আল মামুন নামে এক চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ রভেম্বর) ওই চিকিৎসককে গ্রেফতার করে পুলিশ। ডা. আব্দুল্লাহ আল মামুন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের রেজিস্ট্রার।

দুপরে এক সংবাদ সম্মেলনে ডিসি হারুন বলেন, এ মামলায় ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে ৫ জন ১৬৪ ধারায় জবানবন্দিতে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের রেজিস্ট্রার আবদুল্লাহ আল মামুনের নাম বলেছে। তার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, গ্রেফতার ১২ জনের মধ্যে ৪ জন ইতিমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ওই চারজনের জবানবন্দিতে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের রেজিস্ট্রার আবদুল্লাহ আল মামুনের নাম উঠে এসেছে। আজ সকালে বাসা থেকে বের হওয়ার পথে তাকে গ্রেফতার করে আদাবর থানা পুলিশ।

তিনি আরও বলেন, গ্রেফতার আবদুল্লাহ আল মামুন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের রেজিস্ট্রার। তার অধীনেই এএসপি আনিসুল চিকিৎসার জন্য মানসিক হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিন্তু তার চিকিৎসার কোনো উদ্যোগ না নিয়ে বসিয়ে রাখেন। পরে একটা বেডে তাকে শুইয়ে দিয়ে ইনজেকশন পুশ করেন। এএসপি আনিসুল ঘুমিয়ে যাওয়ার পর তিনি ফোন করেন মাইন্ড এইড হাসপাতালে। তার এখানে চিকিৎসা হবে না মর্মে মাইন্ড হাসপাতালে পাঠানোর কথা বলেন।

মানসিক সমস্যার চিকিৎসা নিতে সিনিয়র এএসপি আনিসুল করিমকে ৯ নভেম্বর আদাবরের মাইন্ড এইড নিরাময় কেন্দ্রে ভর্তি করেন পরিবারের সদস্যরা। ভর্তির কয়েক মিনিটের মাথায় তিনি মারা যান। পরে প্রতিষ্ঠানটির সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে পুলিশ নিশ্চিত হয়, সেখানকার কর্মচারীদের মারধরে আনিসুলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com