1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নালিতাবাড়ীর সুতিয়ারখাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : নালিতাবাড়ী উপজেলার সুতিয়ার খাল থেকে পানিতে ভাসমান অবস্থায় কবির মিয়া (৩০) নামে এক যুবকের মরদেহ মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে পুলিশ উদ্ধার করেছে। মৃত কবির মিয়া এক সন্তানের জনক এবং মধ্য রসাইতলা গ্রামের জনৈক রফিকুল ইসলামের ছেলে।
পুলিশ ও মৃতের পরিবার জানায়, কবির মিয়া দীর্ঘদিন যাবত মৃগী রোগে ভুগছিল। গতকাল সোমবার বিকেলে সে হালুয়াঘাটের কালাপাগলা বাজার থেকে একা সুতিয়ারখালের পাড় দিয়ে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়। পরে মঙ্গলবার সকালে স্থানীয় মহিলারা তার মরদেহ সুতিয়ার খালের পানিতে ভাসতে দেখে চিৎকার শুরু করলে স্থানীয়রা জড়ো হয়। খবর পেয়ে কবিরের বাড়ির লোকেরা এসে মরদেহ শনাক্ত করে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, খালের পাড় দিয়ে বাড়ি ফেরার পথে মৃগী রোগে আক্রান্ত হয়ে সে পানিতে পড়ে মারা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com