1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

শার্শার মাদক সম্রাট বিল্লালের নামে বিজিবির মামলা 

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
যশোর : যশোরের শার্শার শালকোনা গ্রামের কুখ্যাত মাদক কারবারী বিল্লাল হোসেনের নামে মাদক মামলা হয়েছে। সোমবার বিজিবি শার্শার শালকোনা সীমান্ত থেকে ১শ’ ৬৮ বোতল ফেলসিডিল উদ্ধার করে। এ ঘটনায় শার্শা থানায় শালকোনা বিজিবি ক্যাম্পের হাবিলদার জালাল আহমেদ বাদী হয়ে মামলা করেছেন।
বিজিবি জানায়, শার্শার শালকোনা গ্রামের বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় মাদক ব্যবসায়ী বিল্লাল বিজিবি’র চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে ভারত থেকে ফেনসিডিল এনে যশোরে বিক্রি করে থাকে। তার বিরুদ্ধে সোনা এবং অস্ত্র পাচারেরও অভিযোগ রয়েছে। এছাড়া শালকোনা, সিববাস, পাকশিয়া ও টেংরালী গ্রামের কয়েক যুবক তার হয়ে ভারত থেকে ফেনসিডিল নিয়ে বিভিন্ন স্থানে সরবরাহ করে।
গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র একটি টহল দল শালকোনার পশ্চিম মাঠে দেখতে পায় এক ব্যক্তি ভারত থেকে একটি চটের বস্তা নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। বিজিবি’র সদস্যরা চ্যালেঞ্জ করলে ওই চটের বস্তা ফেলে শালকোনার আয়ুব হোসেনের ছেলে বিল্লাল হোসেন পালিয়ে যায়। পরে ওই চটের বস্তার ভেতর ১৬৮ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এ ব্যাপারে শার্শা থানায় মামলা হয়েছে। মামলা নম্বর -২৭।
শার্শার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম খান জানান, বিল্লাল হোসেন দীর্ঘদিন ধরে ফেনসিডিল ব্যবসা করে আসছে বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ ১০ দিনের মধ্যে তদন্ত করে মামলার চার্জশীট দেবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com