1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সংসদে যারা আছেন, কেউ ঋণখেলাপি না: স্বরাষ্ট্রমন্ত্রী স্ত্রীকে আত্মহত্যা প্ররোচনার মামলায় অভিনেতা আলভী কারাগারে পুশ-ইন বন্ধে বাংলাদেশ–ভারতকে আলোচনায় বসার আহ্বান জাতিসংঘের সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা শেরপুরে ব্র্যাক এর উদ্যোগে দুই নারীকে পাওয়ার টিলার প্রদান জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর শেরপুরে তিন দিনব্যাপী জাতীয় ফল ও কৃষি মেলার উদ্বোধন শ্রীবরদী উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক আজহারুল ইসলামের ইন্তেকাল

চাঁপাইনবাবগঞ্জে ধানের ট্রলি উল্টে নিহত ৭

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সাঁকোপাড়া এলাকায় ধানের ট্রলি উল্টে সাতজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৫ জন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সোনা মসজিদ বারিকবাজার সড়কের ভাঙা সাঁকোর কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হলেন, শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদের বালিয়াদিঘী গ্রামের নওসাদ আলীর ছেলে আবুল কাশেম, একই এলাকার ইমান আলীর ছেলে বাবু, তাজাকুল ও তার ছেলে মিঠুন, মো. কাবিলের ছেলে কায়েম, আমানুরের ছেলে শিশু ও রেহেমানের ছেলে আতাউর রহমান।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নওগাঁ থেকে ধান কেটে ট্রলিতে করে সোনা মসজিদের বালিয়াদিঘী যাচ্ছিলেন শ্রমিকরা। পথে ভাঙা সাঁকোর কাছে হঠাৎ ট্রলিটি উল্টে গেলে ঘটনাস্থলেই সাত শ্রমিক নিহত ও ৫ জন আহত হন। হতাহতরা সবাই সোনা মসজিদের বালিয়াদিঘী গ্রামের ধানকাটা শ্রমিক বলে শিবগঞ্জ থানার এসআই আজিম জানান।

তিনি জানান, ঘটনার খবর পেয়ে প্রথমে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা কাদের সিদ্দীকের ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। পরে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের তালিকা সংগ্রহ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com