1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সংসদে যারা আছেন, কেউ ঋণখেলাপি না: স্বরাষ্ট্রমন্ত্রী স্ত্রীকে আত্মহত্যা প্ররোচনার মামলায় অভিনেতা আলভী কারাগারে পুশ-ইন বন্ধে বাংলাদেশ–ভারতকে আলোচনায় বসার আহ্বান জাতিসংঘের সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা শেরপুরে ব্র্যাক এর উদ্যোগে দুই নারীকে পাওয়ার টিলার প্রদান জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর শেরপুরে তিন দিনব্যাপী জাতীয় ফল ও কৃষি মেলার উদ্বোধন শ্রীবরদী উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক আজহারুল ইসলামের ইন্তেকাল

রাজধানীর উত্তরায় ভবনে পাওয়া ৩১ বোমা নিষ্ক্রিয়, আটক ২

  • আপডেট টাইম :: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০

ঢাকা: রাজধানীর উত্তরায় নির্মাণাধীন ভবনে পাওয়া ৩১টি হাত বোমা উদ্ধারের পর নিষ্ক্রিয় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম ডিসপোজাল ইউনিট।

শুক্রবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের কথা জানিয়েছে পুলিশ। উত্তরা ডিবি পুলিশের উপ-কমিশনার কাজী শফিকুল ইসলাম বলেন, বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। সুমন ও মামুন নামে দুজনকে জিজ্ঞাসাবাদের জন‌্য আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে তারা যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত।

অভিযানে থাকা একটি গোয়েন্দা সূত্র জানিয়েছে, উত্তরা ১০ নম্বর সেক্টরের ১৫ নম্বর সড়কে নির্মাণাধীন বাড়িতে বোমা আছে, এমন সংবাদে শুক্রবার বিকেলের পর অভিযান পরিচালনা করা হয়। এর আগে ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনের দিন (১২ নভেম্বর) উত্তরা ও আশপাশের এলাকায় কয়েকটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার হয়। এর মধ্যে চারজন ওই বাড়িতে বোমা রাখার কথা স্বীকার করে।

সূত্র আরও জানায়, বোমাগুলো মূলত উপ-নির্বাচনকে টার্গেট করেই আনা হয়। কিন্তু সেগুলো পরে আর বিস্ফোরণ ঘটাতে পারেনি। তবে এর সঙ্গে আর কারা জড়িত তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com