1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

১৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঝিনাইগাতির ফজল ডাকাত গ্রেফতার

  • আপডেট টাইম :: রবিবার, ২২ নভেম্বর, ২০২০

ঝিনাইগাতি (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতি উপজেলার চিহ্নিত ডাকাত, একাধিক মামলার আসামী ও ১৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ফজলুল করিম ওরফে ফজল ডাকাত (৩৬) কে গ্রেফতার করেছে ঝিনাইগাতি থানা পুলিশ। শনিবার (২১ নভেম্বর) দিবাগত মধ্যরাতে সাভারের আশুলিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ঝিনাইগাতি উপজেলার ভালুকা গ্রামের বাসিন্দা আক্রাম হোসেনের ছেলে ফজলুল করিম ওরফে ফজল ডাকাতের বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে। গত ২০০৮ সালে দায়ের করা একটি মামলায় ২০১৭ সালে আদালত তাকে ১৫ বছরের দন্ড প্রদান করে রায় ঘোষণা করেন। কিন্তু ২০১০ সাল থেকেই সে পলাতক ছিল। এমনকি গাজীপুর এলাকায় গিয়ে ফজল ডাকাত সেখানকার ভোটারও হয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে ঝিনাইগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফায়েজুর রহমান জানান, গ্রেফতারকৃত ফজলুল করিম এলাকায় ফজল ডাকাত নামে পরিচিত। এ পর্যন্ত তার বিরুদ্ধে চারটি মামলার রেকর্ড পেয়েছি, আরও থাকতে পারে। আজ (রোববার) তাকে আদালতে সোপর্দ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com