1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা বকশিগঞ্জে গৃহবধূ গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ড নকলায় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা

আজহারীর মাহফিল ঘিরে অর্ধশতাধিক জিডি, আটক ১০

  • আপডেট টাইম :: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫

সিলেট : সিলেটের মুরারী চাঁদ (এমসি) কলেজ মাঠে ড. মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলে অংশ নিতে এসে মোবাইল ফোন ও স্বর্ণ খোয়ানোর ঘটনা ঘটেছে। সোমবার (১৩ জানুয়ারি) দুপুর পর্যন্ত থানায় ৭৪টি সাধারণ ডায়রি (জিডি) ও দুটি মামলা করা হয়েছে। এসব ঘটনায় আটক করা হয়েছে ১০ জনকে।

জানা গেছে, গেল বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার এমসি কলেজ মাঠে তিন দিনব্যাপী ওয়াজ মাহফিলের আয়োজন করে আনজুমানে খেদমতে কোরআন নামের একটি সংগঠন। মাহফিলের শেষদিনে (শনিবার) সমাপনী বক্তব্য পেশ করেন মাওলানা মিজানুর রহমান আজহারী।

মাহফিলের তিনদিনই ফোন চুরির ঘটনা ঘটেছে। তবে শেষদিনে মিজানুর রহমান আজহারীর ওয়াজের সময় ব্যাপক লোকসমাগম হওয়ায় বাড়ে চুরির ঘটনা। শেষদিনে শতাধিক ব্যক্তি মোবাইল চুরির অভিযোগ করেছেন।

এ বিষয়ে সিলেট মহানগর অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মাহফিলের শেষদিনে ফোন খোয়া যাওয়ার অভিযোগ সবচেয়ে বেশি। এসব অভিযোগে এ পর্যন্ত ৭৪ টি জিডি ও দুটি চুরির মামলা হয়েছে। আরও অনেকে জিডি করার জন্য আসছেন।

তিনি বলেন, চুরির ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com