1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

টঙ্গীবাড়ীতে পুকুরে মিললো বিষধর রাসেল ভাইপার

  • আপডেট টাইম :: সোমবার, ৩০ নভেম্বর, ২০২০

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় পৃথিবীর বিষধর সাপদের মধ্যে অন্যতম রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সাপের সন্ধান মিলেছে। রোববার (২৯ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের মিতারাঁ এলাকার পুকুর থেকে সাপটি উদ্ধার করা হয়। চট্টগ্রাম ভেনম রিসার্চ সেন্টারের কর্মকর্তা বোরহান বিশ্বাস ছবি দেখে সাপটি রাসেল ভাইপার বলে নিশ্চিত করেছেন। অপু মণ্ডল (৩২) নামে এক ব্যক্তি সাপটিকে উদ্ধার করে এক লোহার খাঁচায় ভরে রাখেন।

অপু মণ্ডল জানান, পুকুরটিতে মাছ ধরার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এজন‌্য রোববার সকালে পুকুরটি পরিষ্কার পরিচ্ছন্নের কাজ চলছিল। এ সময় দেখা যায় কচুরিপানার ভেতরে ৪-৫ ফিটের একটি সাপ। প্রথমে মনে হয়েছিল অজগর সাপ। এরপর খোঁজখবর নিয়ে নিশ্চিত হওয়া গেছে এটি রাসেল ভাইপার।

চট্টগ্রাম ভেনম রিসার্চ সেন্টারের কর্মকর্তা বোরহান বিশ্বাস জানান, সোমবার (৩০ নভেম্বর) সকালে সাপটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হবে। যা ভেনম রিচার্স সেন্টারে এন্টি ভেনম তৈরির কাজে ব্যবহার করা হবে।

এদিকে, পুকুরে বিষধর এই সাপ উদ্ধারের পর স্থানীয় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

উল্লেখ‌্য, বিশ্বব্যাপী কিলিং মেশিন খ্যাত রাসেল ভাইপার সাপ আক্রমণের ক্ষেত্রে এতোই ক্ষিপ্র যে, ১ সেকেন্ডের ১৬ ভাগের ১ ভাগ সময়ের ভেতরে কামড়ের সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে। কামড়ের পর শরীরের আক্রান্ত স্থানের টিস্যু নষ্ট হয়ে পচন শুরু হয় সঙ্গে সঙ্গে। সময় মতো চিকিৎসা না নিলে মৃত্যু নিশ্চিত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com