1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

আলীকদমে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫

বান্দরবান : বান্দরবানে আলীকদম উপজেলায় টিএস ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছে। শনিবার (১৮ জানু) দুপুরে চৈক্ষ্যং ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় এই ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- চেয়ারম্যান পাড়া মাশুকের ছেলে বেলাল হোসেন (৩০), একই গ্রামে বাসিন্দা সৈয়দ আমিন (৪৫) ও বাজারপাড়া গ্রামের মিন্টুর ছেলে মিনহাজ।

সত্যতা নিশ্চিত করে আলীকদম ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মির্জা জহির জানান, দুপুরের দিকে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে।

স্থানীয়রা জানায়, আরোহীরা লামা থেকে বাইকযোগে আলীকদমে উদ্দেশ্যে যাচ্ছিল। পথে তারাবুনিয়া এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা টিএস ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলে তিন আরোহীই মারা যায়।

এ বিষয়ে আলীকদম থানার ডিউটি অফিসার এএসআই রনেশ বড়ুয়া বলেন, আলীকদম উপজেলার তারাবুনিয়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিন আরোহী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত পরে জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com