1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

মাঠ প্রশাসনের কর্মীদের জন্য সুখবর

  • আপডেট টাইম :: বুধবার, ২ ডিসেম্বর, ২০২০

বাংলার কাগজ ডেস্ক: দীর্ঘ দিন ধরে দাবি জানিয়ে আন্দোলন করে আসা মাঠ প্রশাসনের ১১-১৬ গ্রেডভুক্ত কর্মীদের পদ-পদবি পরিবর্তন করার উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাঠ প্রশাসনের ১১-১৬ গ্রেডভুক্ত এসব কর্মীদের পদ-পদবি পরিবর্তনের জন্য গেল সোমবার (৩০ নভেম্বর) এক চিঠিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

চিঠিতে বলা হয়, বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এবং সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে কর্মরত ১১-১৬ গ্রেডভুক্ত কর্মচারীরা দীর্ঘদিন ধরে বর্তমান পদবিগুলো পরিবর্তন করে সচিবালয়ের মতো পদ-পদবি করার বিষয়ে আন্দোলন করে আসছেন। দীর্ঘদিনেও তাদের এই দাবি পূরণ না হওয়ায় ১৫ থেকে ৩০ নভেম্বর তারা পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন। কর্মচারীরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করায় মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ কার্যক্রমসহ জনসেবা ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে। প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগকে অবহিত করার জন্য জনপ্রশাসন সচিবকে চিঠিতে অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, বিভাগীয় কমিশনার, ডেপুটি কমিশনার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মচারীরা দীর্ঘ দিন ধরে আন্দোলন করে আসছেন। গত ১৫ থেকে ৩০ নভেম্বর কর্মবিরতি পালন করেন তারা। আগামী ৫ ডিসেম্বর রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি রয়েছে তাদের। এরমধ্যেই তাদের জন্য সুখবর এল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com