1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

শেরপুরে মায়ের বিরুদ্ধে ৭ মাসের শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগ

  • আপডেট টাইম :: বুধবার, ২ ডিসেম্বর, ২০২০

শেরপুর : শেরপুর শহরের নওহাটা এলাকায় সাত মাস বয়সী এক শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে তার গর্ভধারীনি মায়ের বিরুদ্ধে। বুধবার (২ ডিসেম্বর) সকালে বাড়ির পাশে একটি পুকুর থেকে আরাফাত তাসিন নামের ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। বর্তমানে পাষন্ড মা নুরুন্নাহার পলাতক রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শেরপুর শহরের নওহাটা এলাকার বাসিন্দা ও রড-সিমেন্ট ব্যবসায়ী আবু সামা ও নুরুন্নাহার দম্পতির চার ছেলে-মেয়ে। মধ্যে গত সাত মাস আগে এ দম্পতির সংসারে সিজারিয়ানের মাধ্যমে আরাফাত তাসিন জন্ম নেয়। তাসিনের জন্মের পর থেকেই মা নুরুন্নাহার অসুস্থ ও অস্বাভাবিক আচরণ শুরু করে। নিজ সন্তানকে মা নুরুন্নাহার সহ্য করতে না পারায় শিশু তাসিন তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া বড় বোন শ্রাবণী ও স্কুলপড়ুয়া বোন লাবণীর কাছে বড় হতে থাকে। বুধবার সকালে মা নুরুন্নাহার ও শিশু তাসিনকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পার্শ্ববর্তী পুকুরে তাসিনের মরদেহ দেখতে পায় স্বজনরা। তবে মা নুরুন্নাহারকে খুঁজে পাওয়া যায়নি। পরে খবর পেয়ে শিশু তাসিনের মরদেহ উদ্ধার করে শেরপুর সদর থানার পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com