1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

ভারতীয় হাই কমিশনারের বেনাপোল স্থলবন্দর পরিদর্শন

  • আপডেট টাইম :: শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০
রফিকুল ইসলাম, যশোর : যশোরের বেনাপোল স্থলবন্দর ও পেট্রাপোল বন্দর পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।বন্দরের বিভিন্ন স্থাপনা, ট্রাক টার্মিনাল, কার্গরেল পণ্য ওঠা নামা শেড ও আমদানি রপ্তানী গেট পাসপোর্ট ইমিগ্রেশন, বেনাপোল কাস্টমসে মুজিব শতবর্ষ বঙ্গবন্ধু কর্ণার আইটি পরিদর্শন ও খাতাই স্বাক্ষর করেন।
পরিদর্শন শেষে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের গতি বাড়ানোর লক্ষ্যে, কাস্টমস, বন্দর, সিএন্ডএফ এজেন্ট ও আমদানি-রফতানি কারকদের সঙ্গে বেনাপোল কাস্টমস হাউসের অডিটোরিয়ামে মতবিনিময় করেন। ব্যবসায়ীরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এসময় তিনি সমস্যাগুলো সমাধান ও রেল পথে বাণিজ্যের আশ্বাস দেন।
বৃহস্পতিবার (৩রা ডিসেম্বর) বিকাল ৪টার সময় বেনাপোল বন্দর ও ভারতীয় পেট্রাপোল বর্ডার পরিদর্শন করেন। হাই কমিশনারের নেতৃত্বে ৪সদস্যের একটি প্রতিনিধি দল ও তার সফর সঙ্গী সহধর্মীনি কে নিয়ে ভারতীয় বর্ডার প্রবেশ করেন।পরিদর্শন শেষে সন্ধায় যশোরের উদ্দেশ্যে রওনা দেবেন।যশোরে ব্যাবসায়ীদের সাথে রাতে বৈঠক করবে বলে জানা যায়।
এসময় উপস্থিত ছিলেন- হাই কমিশনার বিক্রম কুমার দোরাই স্বামী, সহকারি হাইকমিশনার রায়না রাজেশ কুমার, অমিত কুমার, এপি ডব্লিউ ঢাকা ও খুলনা, বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুল রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডর, বন্দরের উপপরিচালক মামুন কবির তালুকদার, নাভারন সার্কেল এএসপি জুয়েল ইমরান, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মামুন খান, বেনাপোল ইমিগ্রেশনের (ওসি) আহসান হাবিব, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, ইন্দো-বাংলা চেম্বার অব কর্মাসের পরিচালক  মতিয়ার রহমান, চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার আরশাফ আলী, প্রশাসনিক বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com