1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

তিনদিন জাতীয় স্মৃতিসৌধ এলাকায় সর্বসাধারণের প্রবেশ নিষেধ

  • আপডেট টাইম :: শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০

বাংলার কাগজ ডেস্ক: আগামী ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত মোট তিনদিন সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ এলাকার অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে। মহান বিজয় দিবস-২০২০ উদ্‌যাপন উপলক্ষে স্মৃতিসৌধ এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য বন্ধ রাখার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সরকারের এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।

তথ্য বিবরণীতে বলা হয়, ১৬ ডিসেম্বর প্রত্যূষে আমন্ত্রিত অতিথিরা স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। এদিকে, মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় নেয়া হবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, স্বাস্থ্যবিধি মেনে জাতীয় স্মৃতিসৌধ যাওয়া আসায় ও পুস্পস্তবক অপনের সময় যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে। জাতীয় স্মৃতিসৌধ এলাকায় পযাপ্ত সিসি ক্যামেরা স্থাপনসহ নিশ্চিদ্র নিরাপত্তা আয়োজন থাকবে। ঢাকা থেকে সাভার পযন্ত পর্যাপ্ত নিরাপত্তাসহ রাস্তা ঘাট পরিস্কার পরিচ্ছন্ন থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com