1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে প্রবাসী মেয়ের জামাইকে শিকল দিয়ে বেঁধে মারধর, চাচা শ^শুর গ্রেফতার টানা দাম বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের বড় পতন নিউইয়র্কের টাইমস স্কয়ারে গোলাগুলি, ১৭ বছরের কিশোর আটক শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচীর ৩৩ টন সরকারী চাল জব্দ ছয় গোল, হ্যাটট্রিক, দুই লাল কার্ড, পা ভাঙাসহ কানাডা-কাতারের নাটকীয় ম্যাচ এক আঘাতে দুই শান্তিচুক্তি ভেঙে দিতে চান নেতানিয়াহু সংসদে যারা আছেন, কেউ ঋণখেলাপি না: স্বরাষ্ট্রমন্ত্রী স্ত্রীকে আত্মহত্যা প্ররোচনার মামলায় অভিনেতা আলভী কারাগারে পুশ-ইন বন্ধে বাংলাদেশ–ভারতকে আলোচনায় বসার আহ্বান জাতিসংঘের সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা

প্রথম ধাপে ভাসানচরে ১৬৪২ রোহিঙ্গা

  • আপডেট টাইম :: শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০

নোয়াখালী: প্রথম ধাপে নারী-পুরুষ-শিশুসহ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে পৌঁছেছেন ১৬৪২ জন রোহিঙ্গা। শুক্রবার (৪ ডিসেম্বর) বিকেলে সাতটি জাহাজে করে ভাসানচরে পৌঁছান তারা। এর আগে কক্সবাজারের উখিয়া থেকে তাদের নিয়ে চট্টগ্রাম হয়ে নোয়াখালীর ভাসানচরের উদ্দেশ্যে রওনা হয় সাতটি জাহাজ।

জানা গেছে, আগামী এক সপ্তাহ নৌবাহিনীর তত্ত্বাবধানে ভাসানচরে পৌঁছানো রোহিঙ্গাদের রান্না করে খাওয়ানো হবে।

নৌবাহিনীর এক কর্মকর্তা জানান, গত বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুটো জাহাজে করে ভাসানচরে আসা রোহিঙ্গাদের ১০১৯টি লাগেজ পৌঁছে দেওয়া হয়।

নোয়াখালী জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, রোহিঙ্গাদের নিরাপত্তার জন্য ব্যাপক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের সহযোগীতা ও নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশের বিভিন্ন ইউনিটের প্রায় ৩০০ জন সদস্য কাজ করছে।

প্রথম ধাপে ভাসানচরে পাঠানো রোহিঙ্গাদের মধ্যে ৩৬৮ জন পুরুষ, ৪৬৪ জন নারী ও ৮১০ জন শিশু রয়েছে। এছাড়া ২২টি এনজিও রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিতে ভাসানচরে অবস্থান করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com