1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে প্রবাসী মেয়ের জামাইকে শিকল দিয়ে বেঁধে মারধর, চাচা শ^শুর গ্রেফতার টানা দাম বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের বড় পতন নিউইয়র্কের টাইমস স্কয়ারে গোলাগুলি, ১৭ বছরের কিশোর আটক শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচীর ৩৩ টন সরকারী চাল জব্দ ছয় গোল, হ্যাটট্রিক, দুই লাল কার্ড, পা ভাঙাসহ কানাডা-কাতারের নাটকীয় ম্যাচ এক আঘাতে দুই শান্তিচুক্তি ভেঙে দিতে চান নেতানিয়াহু সংসদে যারা আছেন, কেউ ঋণখেলাপি না: স্বরাষ্ট্রমন্ত্রী স্ত্রীকে আত্মহত্যা প্ররোচনার মামলায় অভিনেতা আলভী কারাগারে পুশ-ইন বন্ধে বাংলাদেশ–ভারতকে আলোচনায় বসার আহ্বান জাতিসংঘের সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর

  • আপডেট টাইম :: শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

কুষ্টিয়া: কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৪ ডিসেম্বর) রাতের কোনো এক সময় কুষ্টিয়া পৌরসভার ৫ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের ডান হাত, পুরো মুখমণ্ডল ও বাম হাতের অংশবিশেষ ভেঙে ফেলে তারা। শনিবার (৫ ডিসেম্বর) সকালে বিষয়টি নজরে এলে শহরের বঙ্গবন্ধু সুপার মার্কেট চত্বর ও থানা মোড়ে আওয়ামী লীগ, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ সমাবেশ, মিছিল ও মানববন্ধন করেন।

পৌরসভা কর্তৃপক্ষ জানায়, একই বেদিতে বঙ্গবন্ধুর ৩ ধরনের ৩টি ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এছাড়া, এই বেদিতে জাতীয় ৪ নেতার ভাস্কর্যও নির্মাণ করা হবে। এরই মধ্যে বঙ্গবন্ধুর একটি ভাস্কর্য স্থাপনের কাজ প্রায় শেষের দিকে। গত রাতে দুর্বৃত্তরা ওই ভাস্কর্যটি ভেঙে ফেলেছে।

কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভির আরাফাত বলেন, ‘সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com