1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে প্রবাসী মেয়ের জামাইকে শিকল দিয়ে বেঁধে মারধর, চাচা শ^শুর গ্রেফতার টানা দাম বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের বড় পতন নিউইয়র্কের টাইমস স্কয়ারে গোলাগুলি, ১৭ বছরের কিশোর আটক শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচীর ৩৩ টন সরকারী চাল জব্দ ছয় গোল, হ্যাটট্রিক, দুই লাল কার্ড, পা ভাঙাসহ কানাডা-কাতারের নাটকীয় ম্যাচ এক আঘাতে দুই শান্তিচুক্তি ভেঙে দিতে চান নেতানিয়াহু সংসদে যারা আছেন, কেউ ঋণখেলাপি না: স্বরাষ্ট্রমন্ত্রী স্ত্রীকে আত্মহত্যা প্ররোচনার মামলায় অভিনেতা আলভী কারাগারে পুশ-ইন বন্ধে বাংলাদেশ–ভারতকে আলোচনায় বসার আহ্বান জাতিসংঘের সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা

ভাস্কর্য বিতর্ক প্রধানমন্ত্রী নিজেই দেখছেন: সেতুমন্ত্রী

  • আপডেট টাইম :: শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

ঢাকা: ভাস্কর্য নিয়ে বিতর্কের বিষয়টি প্রধানমন্ত্রী নজরদারি করছেন জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী নিজেই এ বিষয়ে দেখছেন। তিনি জানেন কিভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হয়।

শনিবার (৫ ডিসেম্বর) হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর দোয়েল চত্বরে অবস্থিত জাতীয় তিন নেতার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

‘আমরা সরাসরি কোনো সংঘাতে যাব না।  যুক্তি-তর্ক দিয়ে বলবো মূর্তি আর  ভাস্কর্য এক নয়। পৃথিবীর দেশে দেশে আজকে যারা ভাস্কর্যের বিরুদ্ধে যারা কথা বলে তারা কি জানে না সৌদি আরবসহ মুসলিম দেশগুলোতে ভাস্কর্য আছে।  সেখানে ভাস্কর্য যদি ইসলামবিরোধী নয়, বাংলাদেশে কেন এটা অযৌক্তিক?’

হোসেন শহীদ সোহরাওয়ার্দীর রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে ওবায়দুল কাদের বলেন, তিনি আমাদের জাতীয় নেতা, গণতন্ত্রের মানসপুত্র, বঙ্গবন্ধুর রাজনৈতিক গুরু। পাকিস্তানি ঔপনিবেশিক আমলে গণতন্ত্রের জন‌্য তিনি বারবার লড়েছেন, নির্যাতিত হয়েছেন, দেশ ত‌্যাগ পর্যন্ত করেছেন।  তিনি বারবার বলতেন গণতন্ত্রই আমার জীবনের মূলমন্ত্র।  শাসনতন্ত্রের প্রশ্নে জনগণের রায়ই শেষ কথা তিনি সেটা বলতেন।’

‘এখন গণতন্ত্র শৃঙ্খলমুক্ত হয়েছে কিন্তু প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। এই দিনে আমাদের প্রতিজ্ঞা হবে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া।  গণতন্ত্র একটি বিকাশমান ধারা।’

তিনি বলেন, এদেশে একটি মহল আছে যারা মুখে গণতন্ত্রের কথা বললেও তারা আচরণে তাদের কর্মকাণ্ডে কখনো গণতন্ত্রে বিশ্বাসী নয়। সাম্প্রদায়িক অপশক্তি আছে এরা গণতন্ত্রের শত্রু। এরা গণতন্ত্রের বিকাশ চায় না।

‘গণতন্ত্র প্রাতিষ্ঠাানকি রূপ দেওয়ার জন‌্য অভ‌্যন্তরীণ গণতন্ত্রের চর্চা করতে হবে। বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগ ছাড়া কেই করে নাই। যাদের নিজেদের ঘরে গণতন্ত্র নেই তারা বাইরে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে এটা আশা করা যায় না।’

এ সময় বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে সতর্ক করে দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পরাজিত হোক আর বিজয়ী হোক কোনো বিদ্রোহীকে আমরা মনোনয়ন দিচ্ছি না। এর মাধ‌্যমে সবার কাছে বার্তা যাবে যে, বিদ্রোহ করলে শাস্তি আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com