টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঘারিন্দায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই চার জন নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে এক জন মারা যান। আহত দুই জনকে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।