1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

প্রেমিককে হত্যা করে লাশ খাটের নিচে লুকিয়ে রাখে বিথী

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০

চট্টগ্রাম: এক সময়ের পরকীয় প্রেমিক, স্বামীর সাথে সম্পর্কের সূত্রে দূর সম্পর্কের দেবর। এই সম্পর্কের সূত্র ধরে মাধব দেবনাথের সাথে শারিরীক সম্পর্ক গড়ে উঠে বিথির। লকডাউনের সময় সম্পর্কের দূরত্ব তৈরি হওয়ায় কথা হতো সামাজিক যোগাযোগ মাধ্যম ইমোতে। আর ইমোতে কিছু ব্যক্তিগত ভিডিও বিনিময় করেন বিথী।

এই ভিডিও কাল হয়ে উঠেছিলো বিথীর জন্য। মাধবের সাথে বিথী সম্পর্ক ছিন্ন করতে চাইলে ভিডিও দেখিয়ে জিম্মি করে শারিরীক সম্পর্ক করার জন্য বাধ্য করতে চেয়েছিল বিথীকে। এই জিম্মি দশা থেকে মুক্তি পেতে মাধবকে বাসায় ডেকে এনে কৌশলে খুন করার পর সেই লাশ খাটের নিচে লুকিয়ে রেখেছিল পুরো তিন দিন।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসিন জানান, পরকিয়ার জেরেই খুন হন মাধব দেবনাথ। শ্বাসরোধ করে তাকে হত্যা করেন তার দূর সম্পর্কের ভাবী বিথী দেবনাথ। বিথী দায় স্বীকার করে রবিবার বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিট্রেট সরোয়ার জাহান এর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করেছেন।

ওসি জানান, গত শুক্রবার রাতে বিথী দেবনাথের খাটের নীচ থেকে উদ্ধার করা হয় মাধব দেবনাথের মরদেহ। হত্যাকাণ্ডের দায় স্বীকার করে বিথী জানায়, মাধব বিথীর স্বামী পিন্টুর ফুফাতো ভাই। সে তাদের বাসায় খোরাকি (টাকার বিনিময়ে খাবার) খেত। এর মধ্যেই বিথী-মাধব পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়ে যা শারীরিক সম্পর্ক পর্যন্ত গড়ায়।

এর মধ্যে গত ২ ডিসেম্বর মাধব বিথীর বাসায় আসে। এরপর কৌশলে হাত পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে খাটের নীচে লুকিয়ে রাখে। পরে ঘরের মধ্যে প্রচণ্ড দুর্গন্ধ টের পেয়ে বিথীর স্বামী পিন্টু পুলিশকে খবর দিলে পুলিশ ওই খাটের নিচ থেকে লাশ উদ্ধার করে।

উক্ত ঘটনায় জড়িত পিন্টু দেবনাথের স্ত্রী বিথী দেব নাথকে (২০) আটক করে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে সে ভিকটিমকে হত্যা করার কথা স্বীকার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com