1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে প্রবাসী মেয়ের জামাইকে শিকল দিয়ে বেঁধে মারধর, চাচা শ^শুর গ্রেফতার টানা দাম বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের বড় পতন নিউইয়র্কের টাইমস স্কয়ারে গোলাগুলি, ১৭ বছরের কিশোর আটক শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচীর ৩৩ টন সরকারী চাল জব্দ ছয় গোল, হ্যাটট্রিক, দুই লাল কার্ড, পা ভাঙাসহ কানাডা-কাতারের নাটকীয় ম্যাচ এক আঘাতে দুই শান্তিচুক্তি ভেঙে দিতে চান নেতানিয়াহু সংসদে যারা আছেন, কেউ ঋণখেলাপি না: স্বরাষ্ট্রমন্ত্রী স্ত্রীকে আত্মহত্যা প্ররোচনার মামলায় অভিনেতা আলভী কারাগারে পুশ-ইন বন্ধে বাংলাদেশ–ভারতকে আলোচনায় বসার আহ্বান জাতিসংঘের সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর: দুই ছাত্রের ৫ দিন ও দুই শিক্ষক ৪ দিনের রিমান্ডে

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০

কুষ্টিয়া: কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর মামলায় গ্রেফতার দুই ছাত্রকে ৫ দিন করে এবং দুই শিক্ষককে ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকালে এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

এর আগে, সোমবার দুপুরে কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তদন্তকারী পুলিশ কর্মকর্তা আসামিদের রিমান্ড আবেদন করেন। দুই মাদ্রাসা ছাত্র আবু বক্কর ওরফে মিঠুন ও সবুজ ইসলাম নাহিদের ১০ দিন করে এবং শিক্ষক আল আমিন ও ইউসুফের সাত দিন করে রিমান্ড চাওয়া হয়। আদালতের বিচারক রেজাউল করিম আজ মঙ্গলবার রিমান্ড শুনানির দিন ধার্য করেন। জেলা পুলিশের তথ্যমতে, ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার দায়ে শনিবার রাতে শহরের জুগিয়া পশ্চিমপাড়া ইবনে মাসউদ (র.) মাদ্রাসা শিক্ষক মো. আল আমিন (২৭) ও মো. ইউসুফ আলী (২৬) এবং একই মাদ্রাসার ছাত্র মো. আবু বক্কর ওরফে মিঠুন (১৯) ও মো. সবুজ ইসলাম নাহিদকে (২০) গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার নেপথ্যের কারণসহ ক্লু উদ্ধার করেছে পুলিশ।

এদিকে কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য চত্বরে দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনায় এখনো কোনো ক্লু উদ্ধার করতে পারেনি পুলিশ। ভাস্কর্য চত্বরের মাত্র ২৫/৩০ গজ দূরত্বে দায়িত্বরত পুলিশসহ জেলার আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ফিল্মি কায়দায় গুলিবর্ষণ ও কালো পতাকা টানিয়ে দুর্বৃত্তদের পালিয়ে যাওয়ার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় কোনো মামলা হয়নি। কেউ অভিযোগ দিলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com