1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

ভ্যাকসিন কিনতে এডিবির ৯ বিলিয়ন ডলারের তহবিল, পাবে বাংলাদেশও

  • আপডেট টাইম :: শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : করোনাভাইরাসের টিকা কেনা ও এর যথাযথ ব্যবস্থাপনার জন্য নয় বিলিয়ন মার্কিন ডলারের (৭৬ হাজার ৫০০ কোটি টাকা) একটি তহবিল গঠন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। শুক্রবার (১১ ডিসেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলার এডিবির প্রধান কার্যালয় থেকে এই তহবিল তৈরির ঘোষণা দেয়া হয়।

এশিয়া প্যাসিফিক অঞ্চলের ৬৮ দেশ বা অঞ্চল এডিবির সদস্য। তারা সবাই এর সুবিধা পাবে। এডিবির সদস্য হিসেবে বাংলাদেশও এখান থেকে করোনার টিকা কেনায় সহযোগিতা পাবে।

এডিবি বলছে, এশিয়া প্যাসিফিক অঞ্চলে ১৪ দশমিক ৩ মিলিয়নের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এ অঞ্চলে করোনায় ২ লাখের বেশি মানুষ মৃত্যুবরণ করেছেন।

এ প্রসঙ্গে এডিবির প্রেসিডেন্ট মাসসাতুগু আসাকাওয়া বলেন, ‘এডিবির সদস্য দেশগুলো জনগণের জন্য করোনার টিকা দেয়ার প্রস্তুতি নিচ্ছে; তা কেনা ও যথাযথ ব্যবস্থাপনার জন্য অর্থের প্রয়োজন হবে। তারা যেন এ কাজ যথাযথভাবে করতে পারে সেজন্য এই তহবিল ঘোষণা করা হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে এডিবির বাংলাদেশ কার্যালয়ের জনসংযোগ কর্মকর্তা গবিন্দ বার বলেন, ‘টিকা কেনাসহ করোনাভাইরাস মোকাবিলায় অন্যান্য কার্যক্রম অব্যাহত রাখতে এডিবি আজকে নয় বিলিয়ন মার্কিন ডলারের একটি তহবিল তৈরি করেছে। এডিবির অংশীজন সবার জন্য এ তহবিল তৈরি করা হয়েছে। এর মধ্য থেকে কোন দেশ কত পাবে এবং এর মধ্যে ঋণ থাকতে পারে, অনুদানও থাকতে পারে– এই বিষয়গুলো এখনো পরিষ্কার নয়। আজকে এডিবি কেবল একটা তহবিল সৃষ্টি করল।’

অংশীজন হওয়ায় বাংলাদেশও এডিবির এ তহবিল থেকে সুবিধা পাবে জানিয়ে গবিন্দ বার বলেন, ‘নয় বিলিয়ন ডলার থেকে তহবিলের অর্থ বাড়তেও পারে। তবে বাড়বেই বিষয়টা এমন নয়। নাও বাড়তে পারে। পুরো বিষয়টা পরিস্থিতির ওপর নির্ভর করছে। যেমন করোনা মোকাবিলায় আমরা প্রথমে ১১ বিলিয়ন ডলার ঘোষণা করেছিলাম। পরে সেটাকে ২০ বিলিয়ন ডলার করা হয়েছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com