1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

সুহানার ব্রেকআপ হয়ে গেছে!

  • আপডেট টাইম :: রবিবার, ৫ মে, ২০২৪

বিনোদন ডেস্ক : বলিউড বাদশা শাহরুখ খানের কন্য সুহানা খান সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম পোস্টে ঘোষণা দিয়েছেন, ‘একটি খবর আছে, আমার ব্রেকআপ হয়ে গেছে’। এ খবরে নড়েচড়ে বসেছেন সুহানার অনুরাগীরা।

 

বলিপাড়ায় গুঞ্জন আছে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার সঙ্গে প্রেম করছেন তিনি। প্রথমে মনে হচ্ছিলো হয়তো অগস্ত্য নন্দার সঙ্গে সম্পর্কের ইতি টানলেন। আসলে তা নয়, সুহানা খান সাবান প্রস্তুতকারক সংস্থা লাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন।

এর আগে শাহরুখ খানও লাক্স-এর বিজ্ঞাপনে অংশ নিয়েছিলেন। বলিউডের বড় বড় তারকাদের অনেককেই লাক্সের বিজ্ঞাপনে দেখা গেছে। ওই তালিকায় আছে হেমা মালিনি, কারিনা কাপুর খান, শ্রীদেবী, জুহি চাওলা, আনুশকার নাম। এবার যুক্ত হলেন স্টার কিড সুহানা খান।

উল্লেখ্য, কিছুদিন আগে শাহরুখের বিপরীতে একটি বিজ্ঞাপনে দেখা গেছে সুহানা খানকে। ওই বিজ্ঞাপনে পরিচালকের আসনে ছিলেন আরিয়ান খান। বিজ্ঞাপনটি আরিয়ান খানের পোশাক ব্র্যান্ড ডি’ইয়াভোলের (D’Yavol)। জানা গেছে, সুজয় ঘোষের পরিচালনায় ‘কিং’ নামের একটি সিনেমাতে দেখা যাবে সুহানা খানকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com