1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

করোনায় আরও মৃত্যু ৩৬, শনাক্ত ১১৩৪

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০

বাংলার কাগজ ডেস্ক: দেশে করোনায় আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ১৯২ জনে।  এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৩৪ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৪ লাখ ৯৬ হাজার ৯৭৫ জন।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বৃহস্পতিবার সকাল পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ২৩৯ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৩১ হাজার ৫৯০ জন। মৃতদের মধ্যে পুরুষ ২৭ জন এবং নারী ৯ জন।

বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ২০ জন, চট্টগ্রামে  ৮ জন, রাজশাহীতে ২ জন, খুলনায় ১ জন, সিলেটে ১ জন, রংপুরে ৩ জন, ময়মনসিংহ ১ জন রয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও  জানানো হয়, ১৪০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৭৭৬ টি নমুনা সংগ্রহ এবং ১৩ হাজার ১৯১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৩০ লাখ ৩৫ হাজার ৭২৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ৮ দশমিক ৬০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৮৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com