1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী নালিতাবাড়ীতে প্রবাসী মেয়ের জামাইকে শিকল দিয়ে বেঁধে মারধর, চাচা শ^শুর গ্রেফতার টানা দাম বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের বড় পতন নিউইয়র্কের টাইমস স্কয়ারে গোলাগুলি, ১৭ বছরের কিশোর আটক শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচীর ৩৩ টন সরকারী চাল জব্দ ছয় গোল, হ্যাটট্রিক, দুই লাল কার্ড, পা ভাঙাসহ কানাডা-কাতারের নাটকীয় ম্যাচ এক আঘাতে দুই শান্তিচুক্তি ভেঙে দিতে চান নেতানিয়াহু সংসদে যারা আছেন, কেউ ঋণখেলাপি না: স্বরাষ্ট্রমন্ত্রী স্ত্রীকে আত্মহত্যা প্ররোচনার মামলায় অভিনেতা আলভী কারাগারে

ভৈরবে ট্রাকের ধাক্কায় ৩ অটোরিকশা আরোহী নিহত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এসময় অটোরিকশা আরও তিন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে কিশোরগঞ্জ- ভৈরব মহাসড়কের কালিকাপ্রসাদ নয়াহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান নিশ্চিত করেছেন।এখন পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মামুন রহমান জানান,  যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাটি নিকলী থেকে ভৈরব যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা এক  ট্রাক ওই অটোরিকশাকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এসময় আহতবস্থায় অপর দুই যাত্রীকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদেরও মৃত ঘোষণা করেন।

এছাড়া, অটোরিকশাতে থাকা আরও তিন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন। ওসি আরও জানান, এখন পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি। তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com