1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী নালিতাবাড়ীতে প্রবাসী মেয়ের জামাইকে শিকল দিয়ে বেঁধে মারধর, চাচা শ^শুর গ্রেফতার টানা দাম বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের বড় পতন নিউইয়র্কের টাইমস স্কয়ারে গোলাগুলি, ১৭ বছরের কিশোর আটক শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচীর ৩৩ টন সরকারী চাল জব্দ ছয় গোল, হ্যাটট্রিক, দুই লাল কার্ড, পা ভাঙাসহ কানাডা-কাতারের নাটকীয় ম্যাচ এক আঘাতে দুই শান্তিচুক্তি ভেঙে দিতে চান নেতানিয়াহু সংসদে যারা আছেন, কেউ ঋণখেলাপি না: স্বরাষ্ট্রমন্ত্রী স্ত্রীকে আত্মহত্যা প্ররোচনার মামলায় অভিনেতা আলভী কারাগারে

বরাদ্দ বাসায় না থাকলে হাউজ রেন্ট পাবেন না: প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য যেসব বাসা বা ফ্ল্যাট বরাদ্দ থাকে, সেটা ব্যবহার করতে হবে। বরাদ্দ করা বাসায় না থাকলে বাড়িভাড়া বাবদ যে সরকারি ভাতা আছে, তা পাবেন না তারা।’

মঙ্গলবার (২২ ডিসেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সাংবাদিকদের এ তথ‌্য জানিয়েছেন পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলাম।

প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলাম বলেন, ‘সরকারি কোয়ার্টার বা বাসা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বানানো হয়েছে। কিন্তু সেগুলোতে তারা থাকেন না। কারণ আইডেন্টিফাই করা হয়েছে—বেতন বৃদ্ধির ফলে এখন যে হাউজ রেন্ট পাওয়া যায়, সেটার চেয়ে কম পয়সায় বাইরে ভাড়া বাসা মেলে। এজন্য সরকারি বাসাগুলো অব্যবহৃত থাকে এবং নষ্ট হয়। ফলে একটা নির্দেশনা প্রধানমন্ত্রী দিয়েছেন যে, যাদের নামে বাসা বরাদ্দ হবে, সেগুলোতে তাদেরকে থাকতেই হবে। যদি তারা না থাকেন, তাহলে তারা বাড়িভাড়া বাবদ সরকারি ভাতা পাবেন না। এ বিষয়ে ব্যবস্থা নিতে অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com